জেলায় করোনায় মৃত্যু এক, আক্রান্ত ১৫১ জন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৫৫ পিএম
গত ২৪ ঘন্টায় জেলায় করোনায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩৩০ জনে। এছাড়া গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১১৯৬ জনের। এতে আক্রান্ত হয়েছে ১৫১ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাড়ালো ২৯ হাজার ২৩ জন। সুস্থ হয়েছে ২৬ হাজার ৭৭৮ জন।
এ পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ২ লাখ ১৯ হাজার ৪২০ জনের। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকালে জেলা স্বাস্থ্যবিভাগ এ তথ্য নিশ্চিত করেছেন।জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এ পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় মারা গেছেন ১৪৯ জন ও আক্রান্ত হয়েছেন ১০ হাজার ১৪১ জন, সদরে মারা গেছেন ৫৯ জন ও আক্রান্ত হয়েছে ৬ হাজার ২৬ জন, বন্দরে মারা গেছেন ৩১ জন ও আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮৩৩ জন, রূপগঞ্জে মারা গেছেন ১৯ জন ও আক্রান্ত হয়েছেন ৫ হাজার ১০৮ জন, সোনারগাঁয়ে মারা গেছেন ৬৮ জন ও আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫৫ জন এবং আড়াইহাজারে মারা গেছেন ৪ জন ও আক্রান্ত হয়েছেন ২ হাজার ১১ জন।


