নাসিক মেয়র ও কাউন্সিলররা শপথ নিবেন ৯ই ফেব্রুয়ারী
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২২, ০৮:১৩ পিএম
আগামী ৯ই ফেব্রুয়ারী নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বিজয়ী মেয়র ও কাউন্সিলরা শপথ গ্রহন করবেন। করোনার সার্বিক পরিস্থিতির জন্য গণভবন থেকে ভার্চুয়াল ভাবে শপথ পাঠ করাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে শপথ গ্রহন করবেন নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ও ২৭ জন কাউন্সিলর এবং ৯ জন সংরক্ষিত নারী কাউন্সিলর। ৯ই ফেব্রুয়ারী সকাল ১০ টায় শপথ পাঠ গ্রহন করা হবে। এসকল তথ্য নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব ইসমাত মাহমুদা।
উল্লেখ্য, গত ১৬ জানুয়ারী নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে টানা তৃতীয়বারের মতো মেয়র পদে নির্বাচিত হন ডা. সেলিনা হায়াৎ আইভী। এবার নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে আইভী পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ২৭৩ ভোট। আর নিকটতম প্রতিদ্বন্দ্বী তৈমুর আলম পেয়েছেন ৯২ হাজার ১৭১ ভোট।
এছাড়াও ২৭ কাউন্সিলর হলেন- সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ডে আনোয়ার হোসেন, ২নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মো. ইকবাল হোসেন, ৩নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর শাহজালাল বাদল, ৪নং ওয়ার্ডে নুর উদ্দিন, ৫নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর গোলাম মুহাম্মদ সাদরিল, ৬নং ওয়ার্ডে মতিউর রহমান, ৭নং ওয়ার্ডে মিজানুর রহমান রিপন, ৮নং ওয়ার্ডে রুহুল আমিন মোল্লা, ৯নং ওয়ার্ডে ইস্রাফিল প্রধান।
এছাড়া ১০নং ওয়ার্ডে ইফতেখার আলম খোকন, ১১নং ওয়ার্ডে অহিদুল ইসলাম ছক্কু, ১২নং ওয়ার্ডে শওকত হাসেম শকু, ১৩নং ওয়ার্ডে মাকসুদুল আলম খন্দকার, ১৪নং ওয়ার্ডে মনিরুজ্জামান মনির, ১৫নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর অসিত বরন বিশ্বাস, ১৬নং ওয়ার্ডে রিয়াদ হাসান, ১৭নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মো. আব্দুল করিম বাবু, ১৮নং ওয়ার্ডে কামরুল হাসান মুন্না।
১৯নং ওয়ার্ডে মোখলেছুর রহমান চৌধুরী, ২০নং ওয়ার্ডে মোহাম্মদ শাহেন শাহ, ২১নং ওয়ার্ডে শাহিন মিয়া, ২২নং ওয়ার্ডে বতমান কাউন্সিলর সুলতান আহমেদ ভূঁইয়া, ২৩নং ওয়ার্ডে আবুল কাউসার আশা, ২৪নং ওয়ার্ডে আফজাল হোসেন, ২৫নং ওয়ার্ডে এনায়েত হোসেন, ২৬নং ওয়ার্ডে মো. সামসুজ্জোহা এবং ২৭নং ওয়ার্ডে সিরাজুল ইসলাম।
অপরদিকে সংরক্ষিত ৯ নারী কাউন্সিলর হলেন- ১, ২ ও ৩নং ওয়ার্ডে মাকসুদা মোজাফফর, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে মনোয়ারা বেগম, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে মোসাম্মাৎ আয়েশা আক্তার দিনা, ১০, ১১ ও ১২নং ওয়ার্ডে মিনোয়ারা বেগম, ১৩, ১৪ ও ১৫নং ওয়ার্ডে শারমীন হাবিব বিন্নী, ১৬, ১৭ ও ১৮নং ওয়ার্ডে আফসানা আফরোজ বিভা, ১৯, ২০ ও ২১নং ওয়ার্ডে শিউলি নওশাদ, ২২, ২৩ ও ২৪নং ওয়ার্ডে শাওন অংকন এবং ২৫, ২৬ ও ২৭নং ওয়ার্ডে সানিয়া আক্তার।


