Logo
Logo
×

নগর জুড়ে

ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তাদের বেতন স্কেল স্থগিতাদেশ প্রত্যাহার

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২২, ০৯:১৫ পিএম

ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তাদের বেতন স্কেল স্থগিতাদেশ প্রত্যাহার
Swapno

প্রধানমন্ত্রী কর্তৃক অনুমোদিত ইউনিয়ন ভূমি অফিস সহকারী কর্মকর্তা ও ভূমি উপ-সহকারী কর্মকর্তাদের উন্নীত বেতনস্কেলের উপর আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার করে নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর আগে এই স্থিগিত আদেশ প্রত্যাহার জানিয়ে দাবী জানিয়ে মানববন্ধ করেছে বাংলাদেশ ভূমি অফির্সাস কল্যান সমিতি নারায়ণগঞ্জ শাখা সহ এই সমিতি। সেই দাবীর প্রেক্ষিতে বেতন স্কেলের স্থগিতাদেশ প্রত্যাহার করে ভূমি মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণলায় এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সহ ভূমি মন্ত্রণালয় মাঠ প্রশাসন অধিক শাখা ১ এর মাধ্যমে প্রজ্ঞাপন জারি করে এই আদেশ প্রত্যাহার করা হয়।

গত মঙ্গলবার ৩১ জানুয়ারি ভূমি মন্ত্রণালয়ের মাধ্যমে এই প্রজ্ঞাপন জারি করা হয়। বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যান সমিতির কেন্দ্রীয় অতিরিক্ত মহাসিচব মো. ইব্রাহীম খলিল উল্লাহ এই তথ্য নিশ্চিত করেন।

এসময় তিনি জানান,ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও ভূমি উপ-সহকারী কর্মকর্তাদের নিয়মিত পদোন্নতির ভিত্তিতে বেতন স্কেল এবং নতুন নিয়োগ বিধি মোতাবেক নিয়োগ প্রদানের জন্য আমরা দীর্ঘ দিন যাবৎ আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি। অনেক দিন পরেও হলেও আমাদের সেই কাঙ্খিত ফলাফল এখন বাস্তবায়ন হতে যাচ্ছে। বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যান সমিতির কেন্দ্রীয় কার্যকরি কমিটির মহাসিচব ইব্রাহীমস খলিল উল্লাহ বলেন, ২০১৩ সনে প্রধানমন্ত্রী ইউনিয়ন ভূমি সহকারী ও উপ সহকারী কর্মকর্তাদের বেতন স্কেল উন্নীতকরণ সহ নিয়োগবিধির অনুমোদন করেন। পরে তা ৫০৭ ও ৫০৮ নম্বর স্বারকের আদেশ জারীর মাধ্যমে মাঠ পর্যায় বেতন নির্ধারণ ও উত্তোলনের বাস্তবায়ন হয়। কিন্তু পরববির্ততে তা আবার অর্থ মন্ত্রণালয়ের স্মারকসহ ভূমি মন্ত্রণালয়ের ৫০৭,৫০৮ স্মারক অনাকাঙ্খিত ভাবে ভূমি মন্ত্রণালয় হতে ২০১৩ সনের ২৫ জুন ৫২৬ নম্বর স্মারকের মাধ্যমে স্থগিত করা হয়। তিনি আরও জানান, পরে ইউনিয়ন ভূমি অফিম সহকারী কর্মকর্তা ও উপসহকারি কর্মকর্তা যথাক্রমে ৯৭৪৫ ১৬ নম্বর স্কেল হতে ১১ নম্বর স্কেলে৯০৯৫ হতে ১৩১২৫ স্বারকে ১৭নং স্কেল হতে ১২ নং স্কেলে কতিপয় শর্তে উন্নীত করা হয়। যা ৩১ জানুয়ারি ভূমি মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়ের জাতীয় বেতন স্কেল ২০০৯ অনুযায়ী প্রজ্ঞাপন জারি করা হয়। সংশ্লিষ্ট কর্মচারী গণের পুনানির্ধারিত বেতন স্কেল আদেশ জারির তারিখ হতে তা কার্যকর হবে বলে জানান ভূমি অফিস কল্যান সমিতির মহাসিচব ইব্রাহিম খলিল। তিনি বলেন, এই আদেশের মাধ্যমে প্রতীয়মান হয়যে প্রধানমন্ত্রী মাঠ পর্যায়ের ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তাদের খোজ খবর রাখেন। আমরা প্রধানমন্ত্রী সহ সকল সংশ্লিষ্ট সকল দপ্তরের  কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন