Logo
Logo
×

নগর জুড়ে

‘আমরা নারায়ণগঞ্জবাসী’র মার্কেটে মার্কেটে মাস্ক বিতরণ কর্মসূচি

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১২:২৫ পিএম

‘আমরা নারায়ণগঞ্জবাসী’র মার্কেটে মার্কেটে  মাস্ক বিতরণ কর্মসূচি

গতকাল বুধবার শহরের বিভিন্ন মার্কেট, দোকান, পথচারী, রিক্সা, অটোরিক্সা, হাসপাতালের বিভিন্ন রোগীদের “আমরা নারায়ণগঞ্জবাসী” সংগঠনের পক্ষ থেকে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।

Swapno

নারায়ণগঞ্জ পুরাতন কোট ফ্রেন্ডর্স মার্কেট, কালির বাজার, আমলাপাড়া, নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতাল এলাকায় গতকাল বুধবার  সকাল থেকে দুপুর পর্যন্ত উল্লেখিত এলাকায় মার্কেট, দোকান, পথচারী, রিক্সা, অটোরিক্সা, হাসপাতালের বিভিন্ন রোগীদের “আমরা নারায়ণগঞ্জবাসী” সংগঠনের পক্ষ থেকে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।

 

সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুর উদ্দিন আহমেদ এর নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক- মোঃ নাসির উদ্দিন মন্টু, যুগ্ম সম্পাদক- মাহমুদ হোসেন, সভাপতি মন্ডলীয় সদস্য- মো. আনোয়ার হোসেন দেওয়ান, কুতুব উদ্দিন আহমেদ, বীর মুক্তি যোদ্ধা মো. হোসেন জুলু, সম্পাদক মন্ডলীর সদস্য-মোহাম্মদ হোসের কাজল, জাহাঙ্গীর কবির পোকন, ফটো সাংবাদিক মোক্তার হোসেন, জহিরুল ইসলাম মিন্টু, আবুল হোসেন সরদার, সদস্য বকুল মিয়া, ইউসুফ আবদুল্লাহ।

 

উল্লেখিত এলাকার বিভিন্ন মার্কেটে দোকানে দোকানে গিয়ে গ্রাহক, মালিক ও কর্মচারীদের এবং পথচারীদের মাঝে বিনামূলে মাস্ক বিতরণ করা হয়। পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সবাইকে হ্যান্ড মাইকের মাধ্যমে করোনা সচেতন থাকার আহ্বান জানানো হয়। সংগঠনের নেতৃবৃন্দ সিদ্ধান্ত নেয় যে, আজ রাত সাড়ে ১০টা হইতে রাত ১২টা পর্যন্ত  রেলস্টেশন লঞ্চ ঘাট সহ অসহায় পথচারীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হবে।  
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন