Logo
Logo
×

নগর জুড়ে

আজমীর শরীফের পথে জেলা আওয়ামী লীগের তিন নেতা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১২:৩৬ পিএম

আজমীর শরীফের পথে জেলা আওয়ামী লীগের তিন নেতা
Swapno

দশদিনের সফরে ভারতের আজমীর শরীফে ফ খাজা মঈনুদ্দিন চিশতি (রঃ)-র দরগার উদ্দেশ্যে রওনা হয়েছেন জেলা আওয়ামী লীগের তিন নেতা।

 

জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ও সাবেক পিপি এড. আসাদুজ্জামান আসাদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম আবু সুফিয়ান এই সফরে বৃহস্পতিবার রওনা হবেন। ১১ ফেব্রুয়ারি তাদের দেশে ফেরার কথা রয়েছে।

 

জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, করোনা পরিস্থিতি ভয়ানক। গত দুইবছর যাবত আজমীর শরীফে যাওয়া হয়নি। আমরা প্রতিবছরই সেখানে যাওয়ার প্রস্তুতি নেই। করোনার এই সময়েও ভিসা পেয়ে যাওয়ায় এবার আমরা তিনজন আজমীর শরীফের উদ্দেশ্য রওনা হচ্ছি। সকলের কাছে আমরা দোয়া প্রার্থী।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন