মাতৃস্নেহে নিজ বাড়িতে ডেকে নিয়ে শিশু নাইয়াবের কেক কেটে জন্মদিন পালন করলেন মেয়র আইভী। নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের পঞ্চম শ্রেনীর ছাত্র নাইয়াব নূর-ই-মাসুদকে মমতাময়ী মায়ের আদরে সকলকে নিয়ে তিনি কেক কাটেন। নাইয়াব নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও দৈনিক সোজা সাপটা পত্রিকার প্রকাশক এবং সম্পাদক আবু সাউদ মাসুদের ছোট ছেলে।
জন্মদিনের এ ব্যতিক্রম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি এডভোকেট মাহবুবুর রহমান মাসুম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক শীরফউদ্দিন সবুজ, এনটিভির জেলা প্রতিনিধি নাফিজ আশরাফ, নারায়ণগঞ্জ প্রেস ক্লাব সহ-সভাপতি রফিকুল ইসলাম জীবন, বিটিভির মাহফুজুর রহমান, প্রেস নারায়ণগঞ্জের ফখরুল ইসলাম, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম রফিক, প্রকৌশলী পারভেজ প্রমুখ।
জন্মদিনের শুভেচ্ছা বক্তব্যে ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, নগরবাসী তৃতীয় বারের মত আমার প্রতি যে বিশ্বাস ও আস্থা রেখেছেন, আমি যেন তাদের সেই পরিমান সেবা দিতে পারি। সততা বজায় রেখে আজন্ম আমি নারায়ণগঞ্জবাসীর সেবা করে যেতে চাই।
এ শহর আমার পূর্বপুরুষের, আমার এবং আগামী প্রজন্মের। আমরা যেন সন্ত্রাস মুক্ত নারায়ণগঞ্জ গড়ে যেতে পারি। আপনারা আমার সঙ্গে থাকলে মহান সৃষ্টিকর্তার উপর ভরসা রেখে আমি অবিচলভাবে আমার দায়িত্ব পালন করে যাব।
কোন অপশক্তি কিংবা কোন হায়ানা গ্রুপের কাছে আমি কখনো মাথা নত করিনি করব না। আপনারা আমার জন্য দোয়া করবেন। আগামী ৯ ফ্ব্রেুয়ারী শপথ নেয়ার পর আমি আমার কাজে যোগদান করব। আমি নগরবাসীসহ সকলের সহযোগিতা কামনা করছি।


