Logo
Logo
×

নগর জুড়ে

না’গঞ্জে ফখরুল-আলালসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে ডিবি

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৪৬ এএম

না’গঞ্জে ফখরুল-আলালসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে ডিবি
Swapno

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিরূপ মন্তব্য করার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালসহ ১৫ জনের বিরুদ্ধে জয়বাংলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আকরাম হোসেন বাদলের মামলার আবেদন গ্রহণ করেছেন নারায়ণগঞ্জ আদালত।

 

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আহমেদের আদালত মামলাটি গ্রহণ করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

 

এর আগে গত ২২ ডিসেম্বর জয়বাংলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আকরাম হোসেন বাদল বাদী হয়ে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শামসাদ বেগমের আদালতে মামলার গ্রহণের আবেদন করেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালকে।

 

তার সঙ্গে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ইশরাক হোসেন, চাকুরিচ্যুত মেজর দেলোয়ার হোসেন, নুরুল হক নুরু, মেজর (অব.) শহীদুল ইসলাম খান, মো. নুরে ইলিয়াস রিপন, এম রহমান মাসুম, আতিকুর রহমান সবুজ, জাহাঙ্গীর আলম, রেজাউল করিম, ইলিয়াস মোল্লা, জাকির হোসেন, শেখ মো. তিতুমীর আকাশ ও সাংবাদিক ইলিয়াস হোসেন।

 

এবিষয়ে মামলার আইনজীবী নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার এড. নুরুল হুদা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগে বিএনপির মহাসচিব ও যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালসহ বিএনপির নেতাদের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছিল। আজকে আদালত মামলাটি গ্রহণ করেন এবং এর তদন্তের নির্দেশ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশকে দিয়েছেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন