Logo
Logo
×

নগর জুড়ে

জেলা শ্রমিকলীগের উদ্যোগে মিলাদ ও দোয়া

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২২, ১০:৫৪ এএম

জেলা শ্রমিকলীগের উদ্যোগে মিলাদ ও দোয়া

প্রয়াত শুক্কুর মাহমুদের ২য় মৃত্যু বাষিকী ও শ্রমিক নেতা পলাশের রোগমুক্তি কামনায় জেলা শ্রমিকলীগের মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

Swapno

আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন  শ্রমিক নেতা জতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটি ও নারায়ণগঞ্জ জেলার সাবেক সভাপতি প্রয়াত শুক্কুর মাহমুদ এর ২য় মৃত্যু বাষিকী এবং জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাউসার আহমেদ পলাশ এর আশু রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (৪ ফেব্রয়ারী) বাদ আছর শহরের ২নং রেল গেইট সংলগ্ন আওয়ামীলীগ কার্যালয়ে এ মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। অনুষ্ঠানে জাতীয় শ্রমিকলীগ নারায়ণগঞ্জ জেলার (ভারপ্রাপ্ত) সভাপতি  আব্দুস সালাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়নগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও নারায়নগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি এড. হুমায়ন কবির, মো. শাহাবুদ্দিন। এছাড়া আরও উপস্থিত ছিলেন,জাতীয় শ্রমিকলীগ জেলার সহ-সভাপতি মো. শহিদুল্লাহ, হুমায়ন কবির, স্বপন দত্ত, সাধারন সম্পাদক মাইনুদ্দিন আহেমদ বাবুল, যুগ্ন সাধারন সম্পাদক আকতারু জ্জামান, সাংগঠনিক সম্পাদক সবুজ শিকদার, মোঃ ইকবাল হোসেন,লিয়াকত আলী, সহ- সাধারন সম্পাদক মোখলেছুর রহমান প্রধান, প্রচার সম্পাদক নিজামউদ্দিন বিপ্লব, দপ্তর সম্পাদক সিদ্দিকুর রহমান, ত্রান ও পূর্নবাসন সম্পাদক সোহেল সরদার, মহিলা বিষয়ক সম্পাদিকা নীলা আহেমদ নিশি, জাগাজী শ্রমক ফেডােরশনের কর্যকরী সভাপতি মঈন মাহমুদ, নৌযান শ্রমিক ইউনিয়নের সহ-সম্পদক মো. কবির হোসেন, বন্দর থানা সিএনজি শ্রমিকলীগের জাহাঙ্গীর মৃধা,নারায়ণগঞ্জ জেলা পাট ইউিনয়ন শ্রমিকলীগের সভাপতি সেলিনা মাহমুদ মাসুমা প্রমূখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন