Logo
Logo
×

নগর জুড়ে

মাসদাইর বাজার নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও দোয়া মাহফিল

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২২, ১১:০৪ এএম

মাসদাইর বাজার নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও দোয়া মাহফিল

গতকাল মাসদাইর বাজার দোকানদার বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Swapno

মাসদাইর বাজার দোকানদার বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার বাদ এশা মাসদাইর বাজারে কমিটির কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

এসময়ে মাসদাইর বাজার দোকানদার বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির সফলতা কামনা করে দোয়া পরিচালনা করা হয়।  এসময়ে বক্তব্যে নবনির্বাচিত সভাপতি মো. শাহজাহান আহম্মদ প্রধান বলেন, বাংলাদেশের গঠনতন্ত্র মোতাবেক আমরা নিবার্চনের মধ্য দিয়েই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছি।

 

আমাদের বর্তমান কমিটি আগামী তিন বছরের জন্য দায়িত্ব পালন করবো। ইনশাল্লাহ মাসদাইর বাজারের উন্নয়নে সকলের সহযোগিতায় সম্মিলিতভাবে বাজারের উন্নয়নে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো।  

 

মাসদাইর বাজার দোকানদার বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. শাহজাহান আহম্মদ প্রধানের সভাপতিত্বে ও সহ- সভাপতি পদে আঃ সালাম খন্দকার সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কমিটির সাধারণ সম্পাদক মোহাঃ জহিরুল আহসান, যুগ্ম সম্পাদক মো. ইউনুস আলী, কোষাধ্যক্ষ নাজমুল করিম টিটু, সদস্য মো. বিপ্লব, এস এম মামুন, মো. সাজ্জাদ খন্দকার নয়ন ও মো. সালাউদ্দিন। এছাড়াও সদস্য শামসুল ইসলাম খন্দকার, আবুল হোসেন, মো.সুলতান, মো. শহীদসহ মাসদাইরের স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন