Logo
Logo
×

নগর জুড়ে

শহরে শিক্ষার্থীদের করোনা সচেতনতা সামগ্রী বিতরণ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২২, ১১:২২ এএম

শহরে শিক্ষার্থীদের করোনা সচেতনতা সামগ্রী বিতরণ

লায়ন্স ক্লাব অব ঢাকা নারায়ণগঞ্জ ওয়ারিয়র্সের উদ্যোগে করোনা সচেতনতায় লিফলেট, মাস্ক, কম্বল ও রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

Swapno

লায়ন্স ক্লাব অব ঢাকা নারায়ণগঞ্জ ওয়ারিয়র্সের উদ্যোগে করোনা সচেতনতায় লিফলেট, মাস্ক, কম্বল ও রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। শুক্রবার (৪ জানুয়ারি) সকালে শহরের মিশনপাড়া উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ে ৮৫ জন শিক্ষার্থীর মাঝে এসব বিতরণ করা হয়।

 

এ সময় অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কনভেনশন চেয়ারপার্সন ইমরান ফারুক মইন রানা, ডিস্ট্রিক কর্ডিনেটর লায়ন দেবদাস সাহা, রিজন চেয়ারপার্সন ক্লাব লায়ন সাইদুল্লাহ হৃদয়, জোন চেয়ারপার্সন অ্যাডভোকেট নবী হোসেন।

 

লায়ন্স ক্লাব অব ঢাকা নারায়ণগঞ্জ ওয়ারিয়র্সের প্রেসিডেন্ট আশরাফুজ্জামান হিরা, সেক্রেটারি মো. হাবিবুর রহমান মুরাদ, ট্রেজারার রাহেলা সিদ্দিক কনা, জয়েন্ট সেক্রেটারি হাসান উল রাকিব, ক্লাবের সদস্য মোস্তফা কামাল, শফিকুল আলম, সদস্য তাসমিন তাবাচ্ছুম, রাইয়ান বিন সিদ্দিকসহ মিশনপাড়া উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকা হাবিবা জুমা। এ সময় ৮৫ জনকে শিক্ষা সামগ্রী ৮৫ জন ছাত্রছাত্রীর মাঝে কম্বল, মাস্ক বিতরন করা হয়। এ সময় তাদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন