Logo
Logo
×

নগর জুড়ে

‘আমরা ভাই কেন্দ্রিক রাজনীতি পরিহার করি : আনোয়ার হোসেন’

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৪৪ পিএম

‘আমরা ভাই কেন্দ্রিক রাজনীতি পরিহার করি : আনোয়ার হোসেন’
Swapno

 

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেছেন, রাজনীতি আজ পেশীকেন্দ্রিক হয়ে গেছে। ভাইকে খুশি করার জন্য আমরা আজ রাজনীতি করি। আমরা কোনো ব্যক্তি কেন্দ্রীক রাজনীতি করবো না। হানাহানি, মারামারি ও দলাদলি ঐ রাজনীতি আপনাদের পরিহার করতে হবে। তাহলেই বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন হবে। এই শ্রমিকলীগকে যারা দ্বি-খন্ডিত করতে অপচেষ্টা করছে তাহলেই তারা বৃর্থ হয়ে যাবেন এবং বেশিদিন টিকে থাকতে পারবেন না। ভাইকে নয় বঙ্গবন্ধুর আদর্শকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন। চোর চুরি করতে করতে একসময় কিন্তু ধরা পড়বেই। এটাই সত্য এটাই বাস্তব।

 

শুক্রবার (৪ ফেব্রুয়ারী) বিকেলে নগরীর ২নং রেলগেট সংলগ্ন আওয়ামীলীগ কার্যালয়ে শ্রমিকলীগের উদ্যোগে প্রয়াত শুক্কুর মাহামুদের ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে মাগফেরাত কামনায় এবং জাতীয় শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক কাউসার আহম্মেদ পলাশের রোগ মুক্তি কামনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

আনোয়ার হোসেন আরো বলেন, শুক্কুর মাহামুদের হাতে গড়া শ্রমিকলীগ আজ দ্বিধাদ্বন্দে পতিত হয়েছে। যারা আজ শ্রমিকলীগ করেন এই শুক্কুর মাহামুদ তাদের নিজের হাতে গড়ে তুলেছিলেন। আজ আমার দুঃখ হয়। শুক্কুর মাহামুদ যাদের নেতা বানিয়েছিলো আজ তাদের ধারা এই শ্রমিকলীগ দ্বি-খন্ডিত হয়েছে। তারাই আজ শ্রমিকলীগকে দ্বি-খন্ডিত করছে। যারা আজ এই ষড়যন্ত্র করে শ্রমিকলীগকে ভাগ করতে চাইছে তারা আসলে শুক্কুর মাহামুদের ভালো চায় না। জীবনদশায় যারা তার বিশ্বস্ত ছিলো তার মৃতুর পর এই শ্রমিকলীগকে দ্বি-খন্ডিত করে তারা প্রমাণ করেছে তারা মুনাফেক। শুক্কুর মাহামুদ এই শ্রমিকলীগকে অনেক ভালোবাসতো এবং যে কোনো সলাপরামর্শে আমাকে তার পাশে রাখতো। আমি সবসময় তাকে সু-পরামর্শ দিতাম। তিনি আজ আমাদের কাছ থেকে অনেক দূরে চলে গেছেন। তিনি আর আমাদের মাঝে ফিরে আসবেন না।

 

এছাড়াও আনোয়ার হোসেন বলেন, আজ আপনারা যারা শ্রমিকলীগ করতে আগ্রহী। আমি তাদের প্রতি অনুরোধ করবো, সাহস করে সত্য কথা বলার চেষ্টা করুন। অন্যায়, অত্যাচার ও অসত্যের বিরুদ্ধে সত্য কথা বলার চেষ্টা করবেন। বঙ্গবন্ধু এক সময় অনেক দুর্যোগ অন্যায় অত্যাচারে সাহস করে কথা বলতেন বলে আজ তিনি বাংলাদেশে জাতির পিতা হতে পেরেছেন। আজ আমরা যারা রাজনীতি করছি একবার এদিক ও একবার ওদিক। এই রাজনীতি আমাদের পরিহার করতে হবে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন