গ্রন্থাগার দিবস ২০২২ উপলক্ষ্যে আলোচনা সভা
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৩২ পিএম
৫ ফেব্রুয়ারী জাতীয় গ্রন্থাগার দিবস ২০২২ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও জেলা সরকারী গণগ্রন্থাগারের আয়োজনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গতকাল শনিবার (৫ ফেব্রুয়ারী) দুপুর ১২টায় নগরীর পুরানকোর্টস্থ জেলা সরকারী গণগ্রন্থাগার অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় জেলা সরকারী গণগ্রন্থাগার লাইব্রেরিয়ান পরিচালক দেবশীষ ভদ্র’র সভাপতিত্বে সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার শফিউল আলম, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম, নারায়ণগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুমন রেজা, বিশিষ্ঠ শিক্ষানুরাগী কাসেম জামাল সহ প্রমূখ।
এসময় বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার শফিউল আলম বলেন, বই মানুষকে আলোকিত করে, মানুষের মনোজগতকে আলোর ধারায় উচ্ছাসিত করে। মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখছেন সোনার বাংলা যে আমাদের নির্মান করতে হবে। 'রুপকল্প-২০৪১' এটার জন্য নতুন প্রজন্মকে আমাদের তৈরি করতে হবে, উন্নত বাংলাদেশ নেতৃত্ব দিতে হবে, সেই নেতৃত্ব গড়ে তুলতে আমাদের অনিবার্য ভাবে বইয়ের জগতে ফিরে যেতে হবে।
লাইব্রেরির গুরুত্ব বোঝাতে তিনি বলেন, রবীগুরু বলেছেন, মহাসমুদ্রের শত বছরের কল্লোল কেও যদি এখানে বন্ধ করে রাখতে পারতো, তাহলে সে নিরব মহাসমুদ্রের সাথে যে তুলনা হতো সে লাইব্রেরি।
এসময় বক্তব্যে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম বলেন, একজন বাবা একজন মা শৈশব থেকে যদি সন্তানকে পাঠাগারে পাঠায় সাংস্কৃতিক চর্চায় নিয়োজিত করে খেলাধুলার দিকে ধাবিত করে সেই ছেলে কিংবা সেই মেয়ে খারাপ লাইনে যায় না। আজকে অনেক দুঃখজনক বেদনাদায়ক আমরা যা দেখি স্কুল পড়ুয়া ছেলে মাত্র কলেজে ডুকছে এরকম ছেলে গুলো গার্মেন্টসের জুট নিয়ে টানাটানি করে। তারা টাকা কামানোর উপায় খুঁজে বেড়ায়। শৈশবে যা আমরা কখনো চিন্তা করিনি। এতে কি হচ্ছে? অল্প বয়সের ছেলেদের হাতে টাকা চলে আসছে। তাদের মাথায় অনেক বাজে কাজের বুদ্ধি ডুকছে। বিভিন্ন বাজে কাজে তারা লিপ্ত হচ্ছে। আসক্ত হচ্ছে মরণব্যাধি নেশাজাতীয় দ্রব্য।
তিনি আরো বলেন, সমাজ থেকে যদি আমরা নেশাজাতীয় দ্রব্য নির্মূল করতে না পারি তাহলে কখনোই আমরা সমাজের কোন উন্নতি আশা করতে পারি না। কারণ ভবিষ্যৎ প্রজন্ম যারা সমাজে দাঁড়িয়ে ভালো কথা বলবেন ন্যায় এর কথা বলবে সমাজের উন্নয়নের কথা বলবে দেশ এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা থাকবে অদূর ভবিষ্যতে তারা যদি নেশাগ্রস্ত হয়ে যায় ওই দেশের ভবিষ্যৎ কি হতে পারে। আমরা বাবা মা আমাদের খবর নিতে হবে আমার ছেলেটা কি করছে আমার মেয়েটা কোথায় যাচ্ছে। বান্ধবীর বাসায় বলে কোথায় গেল খবর রাখতে হবে। কলেজে ঠিকমতো যাচ্ছে কিনা অন্তত সপ্তাহে একদিন কলেজে গিয়ে খবর নিতে হবে। তাদেরকে সঠিক গাইডলাইন ধরিয়ে দিতে হবে।
সাহিত্যের মহত্ব উল্ল্যেখ করে তিনি বলেন, সকল অবিভাবকের প্রতি আমার একটাই অনুরোধ থাকবে আপনারা আপনাদের ছেলে মেয়েদের লাইব্রেরি মূখী করুন। জ্ঞান লাভের জন্য বইয়ের চেয়ে ওপরে পৃথিবীতে কিছু নেই। আপনার ছেলেমেয়ে যদি সাহিত্য চর্চা করে, আমি বলছি না তাকে বড় কবি লেখক হতে হবে। সে ভালো মনের একজন মানুষ হবে। এইটা অত্যন্ত নিশ্চিত যে একটা ছেলে অথবা একটা মেয়ে কখনো খারাপ কাজে লিপ্ত হতে পারে না।


