Logo
Logo
×

নগর জুড়ে

ত্বকী হত্যা ও বিচারহীনতার ১০৭ মাস আজ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৩৩ পিএম

ত্বকী হত্যা ও বিচারহীনতার ১০৭ মাস আজ
Swapno

আজ তানভীর মুহাম্মদ ত্বকী অপহরনের ১০৭ মাস। ২০১৩ সালের ০৬ মার্চ বিকেলে সুধীজন পাঠাগারে যাওয়ার পথে নারায়ণগঞ্জের বঙ্গবন্ধু সড়ক থেকে তানভীর মুহাম্মদ ত্বকীকে অপহরণ করা হয়েছিল। এর দুই দিন পর ০৮ই মার্চ শীতলক্ষ্যা নদীর খালের পাড় থেকে পুলিশ ত্বকীর লাশ উদ্ধার করে। 

 

ত্বকী হত্যার ১০৭ মাস উপলক্ষে আগামী ৮ ফেব্রুয়ারি ২০২১ বুধবার সন্ধ্যা ছয়টায় আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তন প্রাঙ্গণে এক আলোকপ্রজ্জ্বলন কর্মসুচি অনুষ্ঠিত হবে।

 

২০১৩ সালের ৬ মার্চ তানভীর মুহাম্মদ ত্বকীকে হত্যা করে নারায়ণগঞ্জের চিহ্নিত ঘাতকচক্র। এ হত্যার এক বছরের মধ্যেই তদন্তকারী সংস্থা র‌্যাব হত্যার সকল রহস্য উন্মোচন করে সংবাদ সম্মেলন করে তা দেশবাসীকে জানিয়ে দেয়।

 

কিন্তু ৯ বছর হতে যাচ্ছে অথচ আজো এ হত্যার বিচার-প্রক্রিয়া সম্পূর্ণ বন্ধ করে রাখা হয়েছে। সরকারের বৈষম্যমূলক বিচার ব্যবস্থার কারণে বিচারহীনতার চক্রে আটকে আছে এর বিচার। 

 

নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট এর সাধারণ সম্পাদক শাহীন মাহমুদ বলেন, "আমরা দেশে সংগঠিত সকল হত্যার বিচার চাই, বিচারহীনতা থেকে মুক্তি চাই, বৈষম্যমূলক বিচার ব্যবস্থার অবসান চাই। "


 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন