Logo
Logo
×

নগর জুড়ে

সীমান্ত প্রধানের বিরুদ্ধে মামলা;না’গঞ্জ সাংস্কৃতিক জোটের প্রতিবাদ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৫২ পিএম

সীমান্ত প্রধানের বিরুদ্ধে মামলা;না’গঞ্জ সাংস্কৃতিক জোটের প্রতিবাদ
Swapno

 

সাংবাদিক সীমান্ত প্রধানের বিরুদ্ধে দায়ের করা মানহানির মামলার প্রতিবাদ জানিয়েছে নারায়ণগঞ্জ সাংস্কৃিতক জোট। একই সাথে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিও জানানো হয়।আজ রবিবার (৬ ফেব্রুয়ারি)  নারায়ণগঞ্জ সাংস্কৃিতক জোটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানায়। 

 

সীমান্ত প্রধান অনলাইন নিউজ পোর্টাল ‘নারায়ণগঞ্জ টুডে টুয়েন্টিফোর ডট কম’ এর সম্পাদক। তার বিরুদ্ধে দন্ডবিধির ৫০০ ধারায় মানহানির অভিযোগে মামলা করেছেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রবিউল আমিন রনি। নারায়ণগঞ্জ টুডে অনলাইন পোর্টালে ‘রাজাকার পুত্র কাজলের এ কেমন আচরণ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সেই জন্যেই এই মামলা হয়।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে মাধ্যমে ‘অনলাইন নিউজ পোর্টাল নারায়ণগঞ্জ টুডে’র সম্পাদক সীমান্ত প্রধানের বিরুদ্ধে মানহানী মামলার প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ সাংস্কৃিতক জোটের সভাপতি ভবানী শংকর রায় ও সাধারন সম্পাদক শাহীন মাহমুদ। 

 

নারায়ণগঞ্জ সাংস্কৃিতক জোটের পক্ষ থেকে দাবি জানানো হয় যে, নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মানহানির যে মামলাটি দায়ের করা হয়েছে তা উদ্দেশ্য মূলক ও হয়রানি মূলক বলে আমরা মনে করি। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং দ্রুত মামলাটি প্রত্যাহারের দাবি জানাচ্ছি।  

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন