Logo
Logo
×

নগর জুড়ে

আমেরিকায় ফিরে গেলেন এটিএম কামাল

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২২, ১১:০৪ এএম

আমেরিকায় ফিরে গেলেন এটিএম কামাল
Swapno

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে বিগত প্রায় তিন মাস যাবৎ নারায়ণগঞ্জের রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামাল আবারও আমেরিকায় ফিরে গিয়েছেন।   রোববার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬ টা ৪০ মিনিটের ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমেরিকার উদ্দেশ্যে দেশ ছাড়েন তিনি। এটিএম কামাল জানান, মূলত স্ত্রী অসুস্থ থাকায় তার চিকিৎসার জন্যেই স্ত্রীকে নিয়ে আমেরিকা যাচ্ছেন এটিএম কামাল।

 

এছাড়াও নিজের নিয়মিত চেক আপ ও চিকিৎসারও প্রয়োজন রয়েছে। সেকারণেই আবারও আমেরিকায় ফিরছেন তিনি। এর আগে গত বছরের ২৪ নভেম্বর সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই আমেরিকা থেকে দেশে ফিরে আসেন কামাল। নির্বাচনে অংশগ্রহণ করার ইচ্ছা থেকেই মেয়র পদে মনোনয়ন পত্র সংগ্রহ করেন তিনি। পরবর্তীতে জেলা বিএনপির সাবেক আহ্বায়ক তৈমূর আলম খন্দকার নির্বাচনে অংশগ্রহণ করলে মনোনয়ন পত্র জমা না দিয়ে তৈমূরের পক্ষে মাঠে নামেন তিনি।  

 

স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমূর আলম খন্দকারের প্রধান নির্বাচনী এজেন্টের দায়িত্ব পালন করেছেন এটিএম কামাল। নির্বাচনের মাঠ চষে বেড়িয়েছেন তিনি। নির্বাচনের পরে দলের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচনে অংশগ্রহণ করায় তৈমূরের সাথে দল থেকে বহিষ্কার হন মহানগর বিএনপির এই সাধারণ সম্পাদক। দেশে ফিরে আসার পর থেকেই সিটি নির্বাচন ও দল থেকে বহিষ্কারের ঘটনায় পুরো সময়জুড়ে ব্যাপক আলোচিত ছিলেন তিনি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন