Logo
Logo
×

নগর জুড়ে

শ্রমিক নেতা পলাশের সুস্থ্যতা কামনায় দোয়া কামনা

Icon

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২২, ০৪:২৬ পিএম

শ্রমিক নেতা পলাশের সুস্থ্যতা কামনায় দোয়া কামনা
Swapno

শ্রমিক নেতা আলহাজ্ব কাউসার আহমেদ পলাশের অপারেশন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় এবং দ্রুত সুস্থতা কামনায় করে নারায়ণগঞ্জ সহ দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন জাতীয় শ্রমিক লীগ ফতুল্লা আঞ্চলিক শাখার সহ-সভাপতি আবুল হোসেন, ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি শাহাদাত হোসেন সেন্টু ও দাপা ইউনিট কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক টিক্কা।

 

এক বার্তায় তারা বলেন, শ্রমিক নেতা কাউসার আহমেদ পলাশ কিডনি ট্রান্সফারের জন্য ভারতে অবস্থান করছেন। গত ৩১ জানুয়ারি তার শরীরে কিডনি ট্রান্সফার সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে আল্লাহর অশেষ রহমতে শ্রমিক নেতা আলহাজ্ব কাউসার আহমেদ পলাশ সুস্থ আছেন। তাই আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া জানাচ্ছি। 

 

পাশাপাশি শ্রমিকের অধিকার আদায়ের এই নেতার সুস্থতা কামনায় নারায়ণগঞ্জবাসী সহ দেশবাসী সবাই তার জন্য দোয়া করবেন এই আহবান জানাচ্ছি। যাতে তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন। এবং শ্রমিকের অধিকার আদায়ের জন্য কাজ করে যেতে পারে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন