জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হলেন ওসি শাহজামান
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৪৮ পিএম
নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হলেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহজামান।
সোমবার ( ৭ ফেব্রুয়ারি ) জেলা পুলিশ লাইনস মিলনায়তনে জেলার মাসিক কল্যাণ সভায় নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম (বার) সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজামানকে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জে হিসাবে সম্মাননা স্বরূপ ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করেন।
উল্লেখ্য, ২০২২ সালের জানুয়ারী মাসে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, মামলা নিষ্পত্তি, গ্রেপ্তারি পরোয়ানা তামিল সহ সদ্যসমাপ্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে অসামান্য অবদানের জন্য নারায়ণগঞ্জ জেলার মধ্যে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হন সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজামান।


