Logo
Logo
×

নগর জুড়ে

ফেব্রুয়ারিতে ওয়ার্ড কমিটি ও মার্চে তারাব পৌর বিএনপির সম্মেলন

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৪৮ পিএম

ফেব্রুয়ারিতে ওয়ার্ড কমিটি ও মার্চে তারাব পৌর বিএনপির সম্মেলন
Swapno

 

বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি  কামনায় দোয়া ও আলোচনা সভা করেছেন নবগঠিত তারাব পৌর বিএনপি। 

 

সোমবার ( ৭ ফেব্রুয়ারি ) সকাল দশটায় পৌর এলাকায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ্ব নাসির উদ্দিনের সভাপতিত্বে ও তারাব পৌর বিএনপির সদস্য সচিব জাকির হোসেন রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদক এড. আব্দুস সালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ। এছাড়াও পৌর বিএনপির নবগঠিত কমিটির নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন। পরে তারাব পৌর বিএনপির ওয়ার্ড ও পূর্নাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । 

 

সভায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ্ব নাসির উদ্দিন বলেন, তারাব পৌর বিএনপিকে সুসংগঠিত ঐক্যবদ্ধ ও শক্তিশালী করার লক্ষ্যে প্রত্যেকটি ওয়ার্ডে নতুন কমিটি গঠন করা হবে। সম্মেলনের মধ্য দিয়ে  তৃনমুল বিএনপির নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে প্রত্যকটি ওয়ার্ড  কমিটি গঠন করা হবে। আর ওয়ার্ড কমিটিতে বিএনপির রাজপথের ত্যাগী ও যোগ্যরা স্থান পাবে।  এই ফেব্রুয়ারি মাসের ২৮তারিখের মধ্যেই সকল ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি শেষ করা হবে। আর আগামী মার্চ মাসের ৫ তারিখে তারাব পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে।‌ সম্মেলনে কাউন্সিলরদের মতামত ও ভোটের মাধ্যমে তারাব পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। 

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন