শ্যামলী পরিহণের আভ্যন্তরিণ ও আন্তর্জাতিক বাস সার্ভিসের উদ্বোধন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২২, ০৯:২৭ এএম
চাষাঢ়া রাইফেল ক্লাবের উল্টোদিকে এসপি শ্যামলী পরিবহন আভ্যন্তরিণ ও আন্তর্জাতিক এসি নন এসি বাস সার্ভিসের উদ্বোধন করা হয়।
গতকাল সোমবার বিকেলে চাষাড়া রাইফেল ক্লাবের উল্টোদিকে এসপি শ্যামলী পরিবহন আভ্যন্তরিণ ও আন্তর্জাতিক এসি নন এসি বাস সার্ভিস উত্তরবঙ্গ, রংপুর, দিনাজপুর, নিলফামারি, বগুরা, নওগা, রাজশাহী, চাপাই, কুড়িগ্রাম, উলিপুর, চিলমারি, নাগেশ্বরী, বুড়িঙ্গামারি, কুষ্টিয়া, মেহেরপুর, শৈলকুপা, চিটাগাং, কক্সবাজার, বান্দরবন, টেকনাফ, খাগড়াছড়ি, সিলেট, সুনামঞ্জ, জাফলং, ঢাকা-যশোর, বেনাপোল, কোলকাতা, আগরতলা, শিলিগুড়ী, শিলং, গুহাটিসহ দেশের বিভিন্ন জেলার বাস সার্ভিস এর এসপি শ্যামলী পরিবহন কাউন্টার।
ফিতা কেটে উদ্বোধন করেন এসপি শ্যামলী পরিবহন এর এমডি রমেশ চন্দ্র ঘোষ, মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভুঁইয়া সাজনু, হোমনা উপজেলার আওয়ামী যুবলীগ সাধারণ সম্পাদক কাউছার আহমেদ ও এসপি জোন ম্যানেজার দেবাশীষসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনের পূর্বে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।


