মৎস্য আড়ৎদার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড এর প্রতিষ্ঠাবার্ষিকী
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৪১ এএম
নারায়ণগঞ্জ ৩নং মাছ ঘাট মৎস্য আড়ৎদার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও নেওয়াজ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতি বছরের ন্যায়ে এবারও নারায়ণগঞ্জ ৩নং মাছ ঘাট মৎস্য আড়ৎদার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও নেওয়াজ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নারায়ণগঞ্জ ৩নং মাছ ঘাট মৎস্য আড়ৎদার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি মোঃ ফয়সাল আহম্মেদের সভাপতিত্বে ও সঞ্চালনায় সাধারণ সম্পাদক মো. হোসেন ছনি।
সোমবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৪ টায় নারায়ণগঞ্জ ৩নং মাছ ঘাট মৎস্য আড়ৎদার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড এর কার্যালয় এ আলোচনা সভা, দোয়া ও নেওয়াজ বিতরণ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ ৩নং মাছ ঘাট মৎস্য আড়ৎদার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড এর উপদেষ্টা মো. সেলিম রেজা। সভাপতিত্বে বক্তব্যে মো. ফয়সাল আহম্মেদ বলেন, আমরা প্রতিবছরের ন্যায়ে এবারও আমাদের সংগঠনের পক্ষ থেকে আলোচনা সভা,মিলাদ ও দোয়া মাহফিল এর আয়োজন করি।
দেশে চলাকালীন করোনা ভাইরাস এর প্রভাবের কারণে আমরা সীমিত আকারে এ আলোচনা সভা ও দোয়া এবং নেওয়াজ বিতরণ করি। আমি সকল ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই বিগত দিন আমরা ঐক্যবদ্ধ থেকে যেভাবে পরিচালনা করে আসছি আগামীতে আমরা ঐক্যবদ্ধ থেকে যেন কাজ করতে পারি, আপনারা সর্বসময় খেয়াল রাখবেন আপনাদের কাছে মাছ ক্রেতারা কখনো যেন লাঞ্ছিত ও প্রতারণার শিকার না হয়। আমাদের এই সুনাম বিগত দুই শত বছর ধরে আছে আমরা এই খানে সুন্দর ভাবে ব্যবসা করে যাচ্ছি, কিন্তু এত বছরের সুনাম থাকা শর্তেও বৃষ্টি হলেই আমাদের আড়ৎদাররা বৃষ্টিতে ভিজে কিন্তু কোথাও দাঁড়ানোর কোন জায়গা থাকে না।
আমাদের ভালো কোনো স্থায়ী ঠিকানা নেই। তাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমাদের এম পি মহোদয় এবং মেয়র মহোদয়ের কাছে আমাদের একটাই অনুরোধ তারা আমাদের ৩নং মাছ ঘাট মৎস্য আড়ৎদার ব্যবসায়ীদের জন্য একটি নির্দিষ্ট জায়গা করে দিন। সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সর্বসময় আপনাদের জন্য কাজ করতে পারি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ ৩নং মাছ ঘাট মৎস্য আড়ৎদার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড এর উপদেষ্টা হাবিবুর রহমান বাবুল, উপদেষ্টা মো. আহাম্মদ আলী,উপদেষ্টা মোঃ মজিবুর রহমান, উপদেষ্টা মো. শফিউল্লাহ্, উপদেষ্টা শ্রী সুবল চন্দ্র দাস।
এ সময় উপস্থিত ছিলেন,সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম ,সহ-সাধারণ সম্পাদক মো. হাবীবুর রহমান, কোষাধ্যক্ষ মো. রশিদ, কার্যকারী সদস্য সিদ্দিকুর রহমান সুমন, কার্যকরী সদস্য মো. শুক্কর আলী,কার্যকরী সদস্য নারায়ণ দাস,কার্যকরী সদস্য মো. আব্দুর রব মিয়া, নারায়ণগঞ্জ ৩নং মাছ ঘাট মৎস্য আড়ৎদার ব্যবসায়ী ও শ্রমিক নেতৃবৃন্দসহ প্রমুখ।


