Logo
Logo
×

নগর জুড়ে

বকেয়া পাওনার দাবিতে কুনতং অ্যাপারেলস শ্রমিকদের স্মারকলিপি

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২২, ১০:৩০ এএম

বকেয়া পাওনার দাবিতে কুনতং অ্যাপারেলস শ্রমিকদের স্মারকলিপি

আদমজী ইপিজেডে অবস্থিত কুনতং এ্যাপারেলস লিমিটেডের (ফ্যাশন সিটি) শ্রমিক প্রতিনিধিরা সোমবার সকাল ১২টয় নারায়ণগঞ্জে শিল্প পুলিশের পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়েছেন।

Swapno

আদমজী ইপিজেডে অবস্থিত কুনতং এ্যাপারেলস লিমিটেডের (ফ্যাশন সিটি) শ্রমিক প্রতিনিধিরা সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১২টয় নারায়ণগঞ্জে শিল্প পুলিশের পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়েছেন। এ সময়ে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি রুহুল আমিন সোহাগ, কারখানার শ্রমিক সিমা, রিনা, খুরশিদা প্রমুখ। নেতৃবৃন্দ বলেন, ফ্যাশন সিটি মালিক কর্তৃপক্ষ গত ১২ সেপ্টেম্বর কারখানাটি হঠাৎ লে-অফ করে।

 

বেপজা আইন লঙ্ঘন করে অতিরিক্ত আরো ৩ মাস লে-অফ করে রাখে। চলতি বছরের জানুয়ারির শেষ সপ্তাহে এসে মালিক কর্তৃপক্ষ জানায়, কারখানাটি গত বছরের ১ জানুয়ারি তারিখ থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে। বকেয়া বেতন গ্রহন করতে শ্রমিকরা কারখানায় গেলে পুলিশ ও সন্ত্রাসীরা শ্রমিকদের উপর হামলা চালায় এবং অর্ধশতাধিক শ্রমিক আহত হয়। জানুয়ারিতে বেপজা কতৃপক্ষ শ্রমিক নেতৃবৃন্দর সাথে কুনতং এ্যাপারেলস লিমিটেডের সংকট নিয়ে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের উপস্থিতিতে আলোচনা করেন। তখনো বলা হয়েছে কারখানাটি লে-অফ। বাস্তবে কারখানাটি ব্যাক ডেটে বন্ধ করা হয়েছে।

 

শ্রমিকদের আন্দোলনের মুখে গত বছরের ১৫, ১৬ ও ১৭ ফেব্রুয়ারি শ্রমিকদের আইনগত প্রাপ্য পাওনা থেকে ৩৬% পরিশোধ করা হয়েছে। বেপজা কর্তৃপক্ষ থেকে বলা হয় অবশিষ্ট ৬৪% পাওনাদি অচিরেই পরিশোধ করা হবে। কিন্তু বছর অতিক্রান্ত হচ্ছে এখনও শ্রমিক-কর্মচারীদের বকেয়া ৬৪ শতাংশ পাওনাদি পরিশোধ করা হয় নাই। শ্রমিকরা প্রধানমন্ত্রীর কার্যালয়, বেপজা চেয়ারম্যান, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরে অভিযোগ দিলেও এখন পর্যন্ত সংকট নিরসন হয়নি। নেতৃবৃন্দ অবিলম্বে শ্রমিকদের অবশিষ্ট বকেয়া ৬৪ শতাংশ প্রাপ্য পাওনা পরিশোধ করার আহ্বান জানান। অন্যথায় শ্রমিকেরা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন