Logo
Logo
×

নগর জুড়ে

মেয়র ও কাউন্সিলরদের শপথ আজ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২২, ০৮:১১ এএম

মেয়র ও কাউন্সিলরদের শপথ আজ
Swapno

# প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হবেন
# শপথবাক্য পাঠ করাবেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম


সদ্য সমাপ্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের জয়ী মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী শপথ গ্রহণ করবেন আজ। বুধবার সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মেয়রের সাথে সিটির নবনির্বাচিত ২৭ জন কাউন্সিলর ও ৯ জন মহিলা কাউন্সিলরও শপথ নেবেন। শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হবেন। ভার্চুয়ালি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়রকে শপথবাক্য পাঠ করাবেন প্রধানমন্ত্রী। অন্যদিকে সশরীরে উপস্থিত থেকে কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করাবেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।। গত ২২ ডিসেম্বর ভোট শেষে নির্বাচিত ব্যক্তিদের নাম-ঠিকানাসহ ২৮ ডিসেম্বর গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।

 

এরপরই স্থানীয় সরকার বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি দেওয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে শপথ আয়োজনে সংশ্লিষ্টদের এ-সংক্রান্ত আমন্ত্রণপত্র পাঠান স্থানীয় সরকারসচিব আবদুল মালেক। উল্লেখ্য, গত ১৬ জানুয়ারী নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে টানা তৃতীয়বারের মতো মেয়র পদে নির্বাচিত হন ডা. সেলিনা হায়াৎ আইভী। এছাড়াও ২৭টি ওয়ার্ডে নবনির্বাচিত কাউন্সিলররা হলেন- সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ডে আনোয়ার হোসেন, ২নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মো. ইকবাল হোসেন, ৩নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর শাহজালাল বাদল, ৪নং ওয়ার্ডে নুর উদ্দিন, ৫নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর গোলাম মুহাম্মদ সাদরিল, ৬নং ওয়ার্ডে মতিউর রহমান, ৭নং ওয়ার্ডে মিজানুর রহমান রিপন, ৮নং ওয়ার্ডে রুহুল আমিন মোল্লা, ৯নং ওয়ার্ডে ইস্রাফিল প্রধান। এছাড়া ১০নং ওয়ার্ডে ইফতেখার আলম খোকন, ১১নং ওয়ার্ডে অহিদুল ইসলাম ছক্কু, ১২নং ওয়ার্ডে শওকত হাসেম শকু, ১৩নং ওয়ার্ডে মাকসুদুল আলম খন্দকার, ১৪নং ওয়ার্ডে মনিরুজ্জামান মনির, ১৫নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর অসিত বরন বিশ্বাস, ১৬নং ওয়ার্ডে রিয়াদ হাসান, ১৭নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মো. আব্দুল করিম বাবু, ১৮নং ওয়ার্ডে কামরুল হাসান মুন্না।



১৯নং ওয়ার্ডে মোখলেছুর রহমান চৌধুরী, ২০নং ওয়ার্ডে মোহাম্মদ শাহেন শাহ, ২১নং ওয়ার্ডে শাহিন মিয়া, ২২নং ওয়ার্ডে বতমান কাউন্সিলর সুলতান আহমেদ ভূঁইয়া, ২৩নং ওয়ার্ডে আবুল কাউসার আশা, ২৪নং ওয়ার্ডে আফজাল হোসেন, ২৫নং ওয়ার্ডে এনায়েত হোসেন, ২৬নং ওয়ার্ডে মো. সামসুজ্জোহা এবং ২৭নং ওয়ার্ডে সিরাজুল ইসলাম। অপরদিকে সংরক্ষিত ৯ নারী কাউন্সিলর হলেন- ১, ২ ও ৩নং ওয়ার্ডে মাকসুদা মোজাফফর, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে মনোয়ারা বেগম, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে মোসাম্মাৎ আয়েশা আক্তার দিনা, ১০, ১১ ও ১২নং ওয়ার্ডে মিনোয়ারা বেগম, ১৩, ১৪ ও ১৫নং ওয়ার্ডে শারমীন হাবিব বিন্নী, ১৬, ১৭ ও ১৮নং ওয়ার্ডে আফসানা আফরোজ বিভা, ১৯, ২০ ও ২১নং ওয়ার্ডে শিউলি নওশাদ, ২২, ২৩ ও ২৪নং ওয়ার্ডে শাওন অংকন এবং ২৫, ২৬ ও ২৭নং ওয়ার্ডে সানিয়া আক্তার।



আইভীর মেয়রের দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আদেশের বলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সকল প্রশাসনিক ও আর্থিক বিষয়াদি সামলাচ্ছেন প্রধান নির্বাহী কর্মকর্তা।


উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। সেলিনা হায়াৎ আইভীর নৌকা প্রতীকের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাতি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন তৈমূর আলম খন্দকার। আইভী নৌকা প্রতীকে ১ লাখ ৫৯ হাজার ৯৭টি ভোট পান। নিকটতম প্রতিদ্বন্দ্বী তৈমূর আলম পান ৯২ হাজার ৫৬২ ভোট। তাদের মধ্যে ভোটের ব্যবধান ৬৬ হাজার ৫৩৫। এর আগে ২০১১ সালে নারায়ণগঞ্জ সিটির প্রথম ভোটে এবং নারায়ণগঞ্জ পৌর পরিষদেরও মেয়র পদে নির্বাচিত হয়েছিলেন সেলিনা হায়াৎ আইভী। এরপর ২০১৬ সালের ২২ ডিসেম্বর দ্বিতীয়বারের মতো নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আইভী নৌকা প্রতীক নিয়ে জয়লাভ করেন। সেবার তিনি বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকের মো. সাখাওয়াত হোসেনকে ৭৯ হাজার ৫৬৭ ভোটের ব্যবধানে পরাজিত করেন। পরে ২০১৭ সালের ৫ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে তিনি শপথ গ্রহণ করেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন