Logo
Logo
×

নগর জুড়ে

প্রধানমন্ত্রীর উপদেশ আমার জন্য শিরোধার্য: মেয়র আইভী

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২২, ১২:৫৫ পিএম

প্রধানমন্ত্রীর উপদেশ আমার জন্য শিরোধার্য: মেয়র আইভী
Swapno

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, প্রধানমন্ত্রীর উপদেশ আমার জন্য শিরোধার্য। আমি জনগণের জন্য জনকল্যাণে কাজ করি, মাননীয় প্রধানমন্ত্রীও জনকল্যাণে কাজ করেন।

উনি যেই দিক নির্দেশনা দিয়েছেন সে নির্দেশনা মোতাবেক উন্নয়নের ধারা অব্যাহত রাখবো এবং জনকল্যাণে কাজ করবো।

বুধবার (৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শপথ গ্রহণ শেষে বের হয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি।

একই অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নবনির্বাচিত কাউন্সিলররাও শপথ নেন।

টানা তৃতীয় বার মেয়র হিসেবে শপথ নিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নবনির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভী।

গণভবন থেকে ভিডিও কনফারেন্সে নবনির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভীকে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

গত ১৬ জানুয়ারির নির্বাচনে টানা তৃতীয়বারের মতো নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন সেলিনা হায়াৎ আইভী। ২০১১ এবং ২০১৬ সালের নির্বাচনেও মেয়র নির্বাচিত হয়েছিলেন আইভী।

এবারের নির্বাচনে নৌকা প্রতীকে আওয়ামী লীগ প্রার্থী সেলিনা হায়াৎ আইভী ১ লাখ ৫৯ হাজার ৯৭টি ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা তৈমুর আলম খন্দকার হাতি প্রতীকে পান ৯২ হাজার ৫৬২ ভোট।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন