Logo
Logo
×

নগর জুড়ে

সার্ভ দ্যা পিপল এবং সার্ভ দ্যা হিউম্যানিটি : লিপি ওসমান

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৫১ পিএম

সার্ভ দ্যা পিপল এবং সার্ভ দ্যা হিউম্যানিটি : লিপি ওসমান
Swapno

 

 

জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের স্ত্রী সালমা ওসমান লিপি বলেছেন, করোনা একসময় এমন রোগ ছিল কারো হলে তার চেহারার দিকে তাকাতেও মানুষ ভয় পেত। তবে আজকে পরিস্থিতি ভিন্ন। এখন আমরা সকলে এখানে ফ্রী মেডিকেল ক্যাম্প করতে পারছি। আমরা সকলে মিলে যে অন্তরে ধারণ করি 'সার্ভ দ্যা পিপল, সার্ভ দ্যা হিউম্যানিটি'।

 

আমরা আজ সেটা করতে পারছি। আমার পরিবারেও ডাক্তার আছে। এটা তাদের জন্য সদকায়ে জারিয়া৷ আমাদের তাদের জন্য দোয়া রইল তারা যেন তাদের পেশায় সফলতা পান। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে শহরের ওসমানী স্টেডিয়াম মাঠে লিপি ওসমানের উদ্যোগে আয়োজিত ফ্রী মেডিকেল ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে একথা বলেন তিনি।  তিনি বলেন, আজকে উনারা এখানে দেড়শ রোগী দেখবেন। আমার মনে হয় এখনাে আরো বেশি লোকজন এসেছে। এখান থেকে ফ্রি মেডিসিনও দেয়া হবে। যাদের দরকার তারা ফ্রি মেডিসিনও পাবেন।  তিনি আরও বলেন, আমাদের এখন পর্যন্ত বেশ কয়েকজন পেশেন্ট হাসপাতালে আছেন। আমরা তাদের চিকিৎসা করে যাচ্ছি। আমি সাংবাদিকদের কাছে কৃতজ্ঞ।

 

সেবা করার এই সওয়াবে আমরা সবাই শামিল হলাম। আপনাদের মাধ্যমে আরো প্রচার হচ্ছে ফলে মানুষ জানছে। মানুষকে সেবা করতে প্রচারনার দরকার নেই। দরকার যেন আমাদের দেখে আরো কেউ উজ্জীবিত হয়ে এগিয়ে আসেন। এটা দেখে মানুষ অনুপ্রেরনায় এগিয়ে আসবে। আমাদের একটাই লক্ষ্য থাকুক সার্ভ দ্যা পিপল এবং সার্ভ দ্যা হিউম্যানিটি।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন