না.গঞ্জের ছেলে-মেয়েদের সুবিধার্থে পাপ্পা গাজীর ক্রিকেট একাডেমি
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৩৫ পিএম
‘দেওভোগ প্রিমিয়ার লীগ সিজন-৮’ এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ ফেব্রুয়ারি) রাত ৮টায় নগরীর শেখ রাসেল পার্কে এ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। এসময় নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা।
উদ্বোধনের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রেখে পাপ্পা গাজী বলেন, বাংলাদেশের বিকেএসপি’র সাথে লড়াই করে কিছু দিনের মধ্যেই আমরা একটা ‘গাজী ক্রিকেট একাডেমি’ খুলতে যাচ্ছি। এখানে নারায়ণগঞ্জের ছেলেদের জন্য সুব্যবস্থা থাকবে। আমার বাবা গোলাম দস্তগির গাজী সাহেব তিনি ১৯৭২ সন থেকে ক্রিকেটের সাথে আছেন এবং আমি এবার ৩য় বারের মতো নির্বাচিত হয়েছি। আমি কাছে অনুরোধ করবো যতে আপনাদের এই ক্রিকেট উন্নয়নের জন্য আপনাদের পাশে থাকতে পারি।
তিনি আরও বলেন, আমাদের নারায়ণগঞ্জের বিপিএল এর উত্তাপ সারা বাংলাদেশ দেখবে। আমি ও আরাফত ভাই রিকোয়েষ্ট করবো যাতে এই থেলাটা ফেসবুক বা ইউটিউবে ছাড়া হয়। তাহলে আমরা সবাই মিলে খেলাটা দেখতে পারবো। আমি এখানে সকল টেকনিক্যালি সহযোগিতা করতে প্রস্তুত। আমি আপনাদের পাশে আছি এবং সব সময় থাকবো। আমি এই মাঠে কিছু দিন আগে এসেছিলাম, সেই সময় মেয়র আইভী আপার জন্য দোয়া করেছিলাম এবং আল্লাহ্ তা কবুল করেছে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- এনসিসি ১৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবীব, নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জল ও বিশিষ্ঠ সমাজ সেবক আব্দুল আজিজ।


