Logo
Logo
×

নগর জুড়ে

কালিরবাজার স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নে ৯ জন বিজয়ী

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২২, ১০:০৩ পিএম

কালিরবাজার স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নে ৯ জন বিজয়ী
Swapno

নারায়ণগঞ্জ কালির বাজার স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়ন কার্যকরী পরিষদের ২০২২-২৪ এর নির্বাচন অনুষ্ঠিত। গতকাল বৃহস্পতিবার (১০ই ফেব্রæয়ারি) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নগরীর কালির বাজার স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের ভোট গ্রহন কার্যক্রম অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনের ১০৬৮ টি জন্য ভোটারের মধ্যে ২৫ জন্য প্রার্থী ৯ টি পদে প্রতিদ্বদ্ধিতা করেন। নির্বাচনের সভাপতি পদে রিকশা মার্কা প্রতীক নিয়ে ৫৪০ ভোটে বিজয়ী হন বিশ্ব নাথ কর্মকার, সহ সভাপতি পদে ফুটবল মার্কা প্রতীক নিয়ে ৬০২ ভোটে বিজয়ী হন দুলাল রায়,     সাধারণ সম্পাদক পদে ছাতা মার্কা প্রতীক নিয়ে ৪২৪ ভোটে বিজয়ী হন স্বপন দাস, সহ-সাধারণ সম্পাদক পদে বাঘ মার্কা প্রতীক নিয়ে ২৭৮ ভোটে বিজয়ী হন বাবু সেন্টু সাহা, সাংগঠনিক সম্পাদক পদে হাতুড়ী মার্কা প্রতীক নিয়ে ৬৪২ ভোটে বিজয়ী হন মধু দাস, কোষাধ্যক্ষ পদে ৭৫৩ ভোট পেয়ে বিজয়ী হন শ্যামল ধর, দপ্তর সম্পাদক পদে টেবিল মার্কা প্রতীক নিয়ে ৩৭৬ ভোটে বিজয়ী হন রামকৃষ্ণ সাহা রামু , প্রচার সম্পাদক পদে বই মার্কা প্রতীকে  ১৬২ ভোট পেয়ে বিজয়ী হন নিবাস ঘোষ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ৭৪৮ ভোট পেয়ে বিজয়ী হন সুমন কর্মকার। 

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন