Logo
Logo
×

নগর জুড়ে

মেয়র আইভীকে ডিসি-এসপির  ফুলেল শুভেচ্ছা

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২২, ০৪:০৩ পিএম

মেয়র আইভীকে ডিসি-এসপির  ফুলেল শুভেচ্ছা
Swapno

তৃতীয়বারের মতো নির্বাচিত হওয়ার পর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের দায়িত্ব গ্রহণ করেছেন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। রোববার (১৩ ফেব্রুয়ারি) সকালে দায়িত্ব নেবার পর দুপুরে তাকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ ও জেলা পুলিশ সুপার জায়েদুল আলম। দুপুর পৌনে তিনটার দিকে শহরের নিতাইগঞ্জে সিটি করপোরেশনের নগরভবনে মেয়রের অস্থায়ী কার্যালয়ে যান জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ ও জেলা পুলিশ সুপার জায়েদুল আলম। তারা মেয়র আইভীকে অভিনন্দন জানিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

 

এই সময় মেয়র ও প্রশাসনের শীর্ষ দুই কর্মকর্তার মধ্যে শহরের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পত্রিকা অফিসে হামলা, ত্বকী হত্যাকান্ড, যানজট নিরসন, সন্ত্রাস দমনসহ বিভিন্ন আলোচনা করেন তারা। সিটি করপোরেশনের সাথে সমন্বয় করে কার্যক্রম পরিচালনা করার আহ্বান জানান মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। এ সময় আরও উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, আমীর খসরু, জাহেদ পারভেজ চৌধুরী, নাজমুল হাসান প্রমুখ।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন