Logo
Logo
×

নগর জুড়ে

গভর্নিং বডির প্রথম সভাতেই চন্দন শীলের প্রতি অনাস্থা

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৪১ পিএম

গভর্নিং বডির প্রথম সভাতেই চন্দন শীলের প্রতি অনাস্থা
Swapno

নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের গভনিং বডির প্রথম সভাতেই নির্বাচিত পাঁচজন সদস্য সভাপতি চন্দন শীলের প্রতি অনাস্থা জ্ঞাপন করেছেন। কমিটির সদস্যরা যৌথ স্বাক্ষরে প্রেস বিজ্ঞতিতে জানান, রবিবার বিকেলে গভনিং বডির প্রথম সভায় চন্দন শীলের সভাপতিত্বে সভা শুরু হলে তিনি কিছু অনৈতিক স্দ্ধিান্ত গ্রহনের জন্য কমিটির সদস্যদের চাপ প্রয়োগ করেন।

 

এসময়   কমিটির দুইজন সদস্য যথাক্রমে  শিক্ষক প্রতিনিধি মাহাবুবুর রহমান এবং দেলোয়ারা বেগম ছাড়া অন্য সদস্যরা তার প্রস্তাবের সাথ দ্বিমত পোষন করেন। তারা হলেন গভনিং বডির দাতা সদস্য আবদুস সালাম,অভিভাবক প্রতিনিধি ওয়াহিদ সাদত বাবু,সরকার আলম এবং শিক্ষক প্রতিনিধি মোঃ আবদুর রহিম ও সুলতানা ফাতেমা জান্নাতি। কমিটির সদস্যরা জানান, তারা নির্বাচিত হওয়ার পর তিন মাস সভাপতি চন্দন শীল স্কুলের কোন কার্যক্রমের সাথে সম্পৃক্ত না থেকে রবিবারের সভায় প্রধান শিক্ষক পরিবর্তন সহ কয়েকটি সিদ্ধান্ত নেয়ার জন্য চাপ প্রয়োগ করেন।

 

এব্যাপারে সভায় উপস্থিত সাত জন সদস্যের মধ্যে পাচজন সদস্য দ্বিমত প্রকাশ করেন। এক পর্য়ায়ে উপস্থিত পাচজন সদস্য তার বিষয়ে অনাস্থা জ্ঞাপন করেন। এসময় তিনি একক সিদ্ধান্ত নেয়ার জন্য উদ্যোগ গ্রহন করলে অন্যান্য সদস্যরা তার প্রতি অনাস্থা প্রদান করেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন