Logo
Logo
×

নগর জুড়ে

না’গঞ্জে রাজনৈতিক দোকানদারি

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২২, ০৫:০১ পিএম

না’গঞ্জে রাজনৈতিক দোকানদারি
Swapno

এই তো মাত্র ক’দিন আগে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন শেষ হলো। কেন্দ্রীয় আওয়ামী লীগের বাঘা বাঘা নেতারা নারায়ণগঞ্জে এসেছেন, পরখ করেছেন এবং দেখেছেন এখানকার সাংগঠনিক দুর্বলতা। সিটি নির্বাচনে আওয়ামী লীগের একাংশ শামীম ওসমান ও তার অনুসারীদের নিয়ে নেতিবাচক চর্চা কম হয়নি। এমনকি কেন্দ্রীয় নেতারাও হুঁশিয়ারি দিয়ে বলে গেছেন, তারা বেচে থাকতে নৌকা পাবেননা।

 

তাছাড়া বিরোধীতা করছে এমন প্রমাণ পেয়ে দলের অঙ্গসংগঠনের চারটি কমিটি ভেঙে দিয়েছেন কেন্দ্রীয় নেতারা। নির্বাচনে কেন্দ্রীয় নেতারা যখন নৌকার প্রার্থীকে বিজয়ী করে নারায়ণগঞ্জ ছেড়েছেন তখনই সিটি নির্বাচনে নিশ্চুপ থাকা আওয়ামী লীগ নেতারা সরব হওয়া শুরু করেন। তারপর নানা বক্তব্য দিয়ে লাইমলাইটে আসার চেষ্টা করেন আবারও।

 

হুট করে এমনই এক স্ট্যাটাস দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম। তিনি স্ট্যাটাসে লিখেন, ‘আমার রাজনৈতিক দীর্ঘ দিনের অভিজ্ঞতায় মনে হচ্ছে নারায়ণগঞ্জে রাজনৈতিক দোকানদারি শুরু হয়ে গেছে। শান্ত নারায়ণগঞ্জকে অশান্ত করে কেউ কেউ সুবিধা নেয়ার চেষ্টা করছে।

 

যারা শামীম ওসমানের নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করি শেখ হাসিনার নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধুর অসমাপ্ত সোনার বাংলার প্রতিষ্ঠার তারা দয়া করে সিনিয়র নেতৃবৃন্দের সাথে আলোচনা না করে কোন ধরনের কর্মসূচি নিবেন না। তাতে করে সুবিধাবাদিরা সুযোগ নিয়ে অশান্ত করতে পারে আমাদের প্রিয় নারায়ণগঞ্জকে।’ শাহ নিজাম কাদের উদ্দেশ্য করে এই স্ট্যাটাসটি দিয়েছেন তা অবশ্য তিনি পরিষ্কার করেননি।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন