Logo
Logo
×

নগর জুড়ে

অসচ্ছল বালকদের সুন্নতে খাতনা করালো ‘আমরা নারায়ণগঞ্জবাসী’

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২২, ০৬:১১ পিএম

অসচ্ছল বালকদের সুন্নতে খাতনা করালো ‘আমরা নারায়ণগঞ্জবাসী’
Swapno

প্রতি বছরের ন্যায় এবারও অর্ধ শতাধিক অস্বচ্ছল বালকদের বিনামূল্যে সুন্নতে খাতনা সম্পন্ন হয়েছে। আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের পক্ষে সোমবার (১৪ ফেব্রুয়ারি) কাশীপুর হাজীপাড়া কদম আলী সরকারী প্রাইমারী স্কুল প্রাঙ্গনে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এই কর্মসূচি চলে। সুন্নতে খাতনা শেষে প্রত্যেক বালককে ৭ (সাত) দিনের প্রয়োজনীয় ঔষধসহ লুঙ্গি, গেঞ্জি, টুপি ও হাতের কাঙনা প্রদান করা হয় এবং বালকদের মিষ্টিমুখ করানো হয়।

 

সুন্নতে খাতনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ নুরউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন মন্টু, সভাপতি মন্ডলীর সদস্য শফিকুল ইসলাম, সম্পাদক মন্ডলীর সদস্য মাহমুদ হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক মাকিদ মুস্তাকিম শিপলু, সদস্য মো. সাইদুর রহমান বাবু, মো. কবির দেওয়ান, হাজী মো. শহীদুল ইসলাম, ডা. মো. শাহ্ আলম প্রমুখ নেতৃবৃন্দ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন