দেওভোগে ছিনতাইকারীর হামলায় আহত ১
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৩৭ পিএম
শহরের দেওভোগে ফজরের নামাজ আদায় শেষে ফেরার পথে ছিনতাইকারীর হামলায় এক মুসল্লী আহত হয়েছেন। আহত ব্যক্তির নাম মো. মিঠু (৫৫)। তিনি দেওভোগ এলাকার মৃত শাহ্ আজিজের ছেলে। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দেওভোগ হাকিম আলী মসজিদের কাছে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মিঠু জানান, সকালে ফজরের নামাজ আদায় করতে দেওভোগ হাকিম আলী মসজিদে যান তিনি।
নামাজ আদায় শেষে বের হয়ে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীরা তার পথরোধ করে। এসময় তার কাছ থেকে কিছু না পেয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এসময় স্থানীয়রা আহতকে উদ্ধার করে ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসা শেষে বাড়ি ফেরেন তিনি।


