ত্বকী স্মরণে শিশু সমাবেশ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ৭ মার্চ
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৩৫ পিএম
আগামী ৬ মার্চ ২০২২ তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ৯ বছর। এ উপলক্ষে ৭ মার্চ ২০২২ সোমবার বিকেল তিন টায় শেখ রাসেল পার্ক, নারায়ণগঞ্জে শিশু সমাবেশ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ।
তিনটি বিভাগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। শিশু থেকে ৩য় শ্রেণি পর্যন্ত (ক) বিভাগ, চতুর্থ থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত (খ) বিভাগ এবং অষ্টম থেকে দশম শ্রেণি পর্যন্ত (গ) বিভাগ। সকল বিভাগের বিষয় ও ছবি আঁকার মাধ্যম উন্মুক্ত। ছবি আঁকার সামগ্রী প্রতিযোগীকে সাথে আনতে হবে। কাগজ কর্তৃক্ষ সরবরাহ করবে। প্রতিযোগিতা শেষেই শেখ রাসেল পার্ক মঞ্চে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হবে।


