Logo
Logo
×

নগর জুড়ে

বিশিষ্ট ব্যাংকার আবদুল হালিম ভূইয়ার কুলখানী শুক্রবার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৩৬ পিএম

বিশিষ্ট ব্যাংকার আবদুল হালিম  ভূইয়ার কুলখানী শুক্রবার
Swapno

বিশিষ্ট ব্যাংকার আবদুল হালিম ভূইয়ার কুলখানি ও মিলাদ অনুষ্ঠিত হবে। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বাদ জু’মা দেওভোগ বায়তুন নূর জামে মসজিদে ওই মিলাদ অনুষ্ঠিত হবে। এদিকে, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারন সম্পাদক জাহিদুল হক ভূইয়া দিপু ও নারায়ণগঞ্জ ফটোগ্রাফিক সোসাইটির সদস্য জামিরুল হক ভূইয়া নিপুর পিতা বিশিষ্ট ব্যাংকার অগ্রনী ব্যাংকের প্রাক্তন মহা ব্যাবস্থাপক আবদুল হালিম ভূইয়া (৮৩) গত ১০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন।

 

 তার শেষ বিদায়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মেয়র সেলিনা হায়াত আইভী, এনসিসি কাউনসিলরবৃন্দ, বিকেএমইএ’র নির্বাহি সভাপতি মোহাম্মদ হাতেম, সাবেক সভাপতি ফজলুল হক, নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিক, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায়, বিশিষ্ট রাজনীতিক ও গণফোরাম সভাপতি দেলোয়ার হোসেন চুন্নু, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব রফিউর রাব্বি, সিপিবি জেলা সভাপতি হাফিজুল ইসলাম, বাসদ জেলা সমন্বয়ক নিখিল দাস, খেলাঘরের রথীন চক্রবর্তী, সমমনা’র সভাপতি সালাহউদ্দিন আহমদসহ অনেক গণ্যমান্য ব্যাক্তি মরহুমকে একনজর দেখতে তাঁর বাসভবনে উপস্থিত হন। উল্লেখ্য, ১৯৪০ সনের ১০ ফেব্রুয়ারি ঢাকার কেরানিগঞ্জের মিঠাপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে আবদুল হালিম ভূইয়া জন্মগ্রহন করেন।

 

 অত্যন্ত মেধাবী জনাব ভূইয়া পঞ্চম থেকে স্নাতকোত্তর শ্রেনী পর্যন্ত বৃত্তি লাভ করে তাঁর শিক্ষা জীবন সমাপ্ত করেছেন। তিনি সরকারি গফরগাঁও কলেজ থেকে ১৯৫৭ সনে এইচএসসি পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় একাদশতম স্থান অধিকার করেন। তিনি পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। সে সময়ে তিনি সলিমল্লাহ মুসলিম হলের আবাসিক ছাত্র ছিলেন। শিক্ষা জীবন শেষে তিনি কিছুদিন শিক্ষকতা ও আমিন জুট মিলের লেবার অফিসার হিসেবে কাজ করেন। তিনি ১৯৬৪ সনে ইপিসিএস পাশ করে ইষ্ট পাকিস্তান আয়কর বিভাগে সহকারী কমিশনার পদে চাকুরীতে যোগ না দিয়ে হাবিব ব্যাংক লিঃ এ অফিসার পদে যোগদান করেন। তিনি জীবনের দীর্ঘ সময় অগ্রনী ব্যাংকে চাকরি শেষে ১৯৯৬ সনে জিএম পদ থেকে অবসর গ্রহণ করেন। পরবর্তীতে ২০০৩ সাল পর্যন্ত তিনি এনসিসি ব্যাংক ও দি সিটি ব্যাংক লিঃ,এ গুরুত্বপূর্ণ পদে চাকুরি করেন। প্রচুর ব্যাংকিং অভিজ্ঞতা, আগ্রহ ও ব্যাংকিং বিষয়ে প্রচুর পড়াশোনার কারনে জীবনের শেষ সময় পর্যন্ত তিনি বিভিন্ন ব্যাংক ও ফিনানশিয়াল প্রতিষ্ঠানে গেষ্ট লেকচারার হিসেবে কাজ করে গেছেন।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন