Logo
Logo
×

নগর জুড়ে

কোটি টাকার উন্নয়ন কাজের উদ্বোধনে কাউন্সিলর বিভা ও রিয়াদ

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২২, ০৮:১৮ পিএম

কোটি টাকার উন্নয়ন কাজের উদ্বোধনে কাউন্সিলর বিভা ও রিয়াদ
Swapno

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের দায়িত্ব গ্রহণের পর নিজে এলাকায় কোটি টাকার উন্নয়ন প্রকল্পের কাজ দিয়ে শুরু করেছেন কাউন্সিলর আফসানা আফরোজ বিভা ও রিয়াদ হাসান। উদ্বোধনী অনুষ্ঠানে তারা মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর জন্য দোয়া প্রার্থনা করেন। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে শহরের ১৬নং ওয়ার্ডের দেওভোগ পাক্কারোড এলাকায় এলাকাবাসীকে নিয়ে ওই উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন দুই কাউন্সিলর।

 

এর আগে উন্নয়ন কাজের জন্য দোয়া করা হয়। এ সময় এলাকাবাসীকে কাজে সহযোগিতা করাসহ কাজ বুঝে নেওয়ার জন্যও আহবান জানান তারা। ১৬নং ওয়ার্ডের চারটি উন্নয়ন প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৭ লাখ ৪০ হাজার টাকা। এর মধ্যে রয়েছে আরসিসি ড্রেন, রাস্তার সংস্কার, পানির ট্যাংকি।

 

রাস্তার মধ্যে শাহজাহান সাহেবের পুরাতন বাড়ি এলাকার ড্রেন ও রাস্তা, মোবারক শাহ রোডের অ্যাডভোকেট মুসলিম উদ্দিনের বাড়ি এলাকার ড্রেন ও রাস্তা, দেওভোগ পাক্কারোড খানকা গলির নিলু মোল্লিকের বাড়ির এলাকার ড্রেন ও রাস্তা, বেগম শহিজান সড়কের দুলাল সাহেবের বাড়ি এলাকার ড্রেন ও রাস্তা।

 

কাউন্সিলর আফসানা আফরোজ বিভা বলেছেন, ‘মাননীয় মেয়র অত্র এলাকায় বিভিন্ন সময়ে জলাবদ্ধতার কারণে এই রাস্তা ও ড্রেন নির্মাণের জন্য নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অর্থায়নে কাজের অনুমোদন দিয়েছেন। এর ফলে অত্র এলাকার জলাবদ্ধতা সমস্যার সমাধান হবে। রাস্তা ও ড্রেনের মধ্যে যেন পলিথিনসহ বাসা বাড়ির অব্যবহৃত জিনিস ফেলা না হায় সেদিকে এলাকাবাসীর সজাগ দৃষ্টি রাখতে হবে। জলাবদ্ধতা দূরীকরণে রাস্তা ও ড্রেনের ভিতর পলিথিনসহ কঠিন বর্জ্য ফেলা বন্ধ করতে হবে।

 

এছাড়াও যে সমস্ত রাস্তাও ড্রেনের মধ্যে বর্জ্য ফেলে পানির প্রবাহ বন্ধ করেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’ তিনি আরও বলেন, ‘মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ইতোমধ্যে ১৬নং ওয়ার্ডে এলাকার পানি সরবরাহ লাইনে ছিদ্রসহ যে সকল ত্রুটিবিচ্যুতি রয়েছে তা নিরসনের জন্য নির্বাহী প্রকৌশলীকে নির্দেশনা প্রদান করেছেন।

 

এ সময় উপস্থিত ছিলেন নুরে আলম মানিক, জানে আলম, মহিউদ্দিন, হাজী বাবুল ও ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান, ঠিকাদার আসিফ এন্ড ব্রাদারস এর অসিন, রাতুল, অভি প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন