Logo
Logo
×

নগর জুড়ে

স্ত্রীর করা যৌতুকের মামলায় স্বামী আটক

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২২, ০৬:২৩ পিএম

স্ত্রীর করা যৌতুকের মামলায় স্বামী আটক
Swapno

যৌতুকের দাবীতে স্ত্রীকে মারধর করার অভিযোগে এক যুবককে আটক করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। শুক্রবার (১৮ ফেব্রুয়ারী) বিকেলে ফতুল্লা থানার পশ্চিম দেওভোগ এলাকা থেকে তাকে আটক করা হয়। এর আগে দুপুরে নির্যাতনের অভিযোগ এনে গৃহবধূ সোহেলা বেগম (২৬) বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।

 

অভিযুক্ত যুবকের নাম, কাজী রাসেল (৩১)। সে ফতুল্লা থানার পশ্চিম দেওভোগের মৃত কাজী স্বপনের ছেলে। মামলায় উল্লেখ্য করা হয়, বিগত ৪ বছর পূর্বে রাসেলের সাথে তার বিয়ে হয় সোহেলা বেগম’র। বিয়ের পর থেকে স্বামী রাসেল যৌতুকের দাবীতে তাকে প্রায় সময় শারিরীক এবং মানসীক ভাবে নির্যাতন করে আসছিলো।

 

তিনি স্বামীর চাহিদা মোতাবেক গত চার বছরে ৫ লাখ টাকা প্রদান করেন। তারপরেও আরও টাকা দেওয়ার জন্য প্রতিনিয়ত তাকে মারধর করতে থাকে। এরই ধারাবাহিকতায় ডিসেম্বর মাসের ২৯ তারিখ রাত ৮ টার দিকে রাসেল টাকা দাবী করলে, স্ত্রী সোহেলা বেগম তা প্রদানে অসম্মতি জানালে তাকে মারধর করে রক্তাক্ত জখম করে।

 

মামলার তদন্তকারী কমকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবীর (৪) জানায়, স্বামীর বিরুদ্ধে নির্যাতন করার অভিযোগ এনে নারী নির্যাতনের একটি মামলা দায়ের করেছেন স্ত্রী সোহেলা বেগম। আমরা অভিযুক্ত স্বামী রাসেলকে আটক করেছি। ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনত ব্যবস্থা গ্রহন করা হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন