বঙ্গসাথী ক্লাবের উদ্যোগে দেড়শতাধিক শিশুকে বিনামূল্যে সুন্নতেখাৎনা
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৫২ পিএম
মুজিব শতবর্ষ উদাপনে শহরের পশ্চিম দেওভোগ এলাকায় বঙ্গসাথী ক্লাব ক্রীড়া ও সামাজিক সংগঠনের উদ্যোগে দেড় শতাধিক শিশুকে বিনা মূল্যে সুন্নতে খাৎনা করানো হয়েছে। এসময় সংগঠন থেকে সুন্নতে খাৎনার লুঙ্গি গেঞ্জি প্রয়োজনীয় সমগ্রী ও ঔষুধ বিনা মূল্যে সরবরাহ করা হয়। আজ শুক্রবার পশ্চিম দেওভোগ আলী আহাম্মদ চুনকা বালিকা উচ্চ বিদ্যালয় ও শিশুবাগ বিদ্যালয় প্রাঙ্গনে সকাল ৯টা থেকে বিকেল পর্যন্ত বিনা মূল্যে সুন্নতে খাৎনা করানো হয়।
এর আগে মিলাদ শেষ বিশেষ দোয়া কামনা করা হয়েছে। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামীগ সভাপতি আনোয়ার হোসেন, সংগঠনের উপদেষ্টা ও ১৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মনোয়ার হোসেন মনা, বঙ্গসাথী ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপিত ও মহানগর যুবলীগের সাধারন সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জল, এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,
মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবিব, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান মনির, ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর মেঃ রিয়াদ হাসান, মহানগর যুবলীগের সহ-সভাপতি কামরুল হুদা বাবু, সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার শুভ, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রব রনি খোকন,
সহ-সভাপতি মোঃ ফয়জুল ইসলাম রুবেল, সহ সাধারণ সম্পাদক মিনহাজুল কাদীর মিমন, সাংগঠনিক সম্পাদক আলী হায়দার সাগর, কোষাধ্যক্ষ শেখ মোঃ মামুন, দপ্তর সম্পাদক জিয়াউল হক জিকো, সাংস্কৃতিক সম্পাদক আবু রেজা রাসেল, প্রচার সম্পাদক মোঃ নজরুল ইসলাম খান, ক্রিড়া সম্পাদক সাইফুদ্দিন খোকন, সমাজকল্যাণ সম্পাদক জহিরুল ইসলাম, সদস্য ইকবাল বাবুল, রেজাউল ইসলাম, সংগঠনের কার্যকরি কমিটির নেতৃবৃন্দ ও সকল সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিশ ছিলেন।
নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন বলেছেন, ছাত্র রাজনীতি শুরুতে মানুষের কল্যাণে কাজ করতে বলেছিলেন বঙ্গবন্ধু। আর জনপ্রতিনিধি হয়ে মানুষের কল্যাণে কাজ করতে বলেছিলেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতির পিতা পরিবারের জন্য আজ বাংলাদেশ উন্নত দেশে রূপ ধারণ করেছে। জেলা পরিষদ কি তা নারায়ণগঞ্জের মানুষ আগে জানতো না। আমি ৫ বছর পূর্বে দায়িত্ব নেয়া পর থেকে মসজিদ-মাদ্রাসা, মন্দির-শশ্মান, শিক্ষা প্রতিষ্ঠান, সংগঠনে সহযোগিতা, রাস্তা-ড্রেন সহ বিভিণ্ন প্রকল্প মাধ্যমে মানুষের মাঝে জেলা পরিষদের উন্নয়ন ছড়িয়ে দিয়েছি।
আমাকে যদি আবার জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়, বাকি যে টুকু উন্নয়ন ও প্রকল্প রয়েছে সেগুলো দ্রুত বাস্তবায়ন করবো। ইতিমধ্যে শহরেই কয়েকটি মসজিদ ২য়/৩য় তলা ও মাদ্রাসা ভবন সহ বিভিণ্ন কাজ শেষে পর্যায়ে উদ্বোধন করা হবে। এই বঙ্গসাথী ক্লাব আমার এলাকায় গঠিত, এটার বিষয়ে আমার আগে থেকে অবগত রয়েছি।
কখনো বঙ্গসাথী ক্লাবের ভবন নির্মাণের জন্য কেউ কিছু বলেনি। এখন আমাদের জেলা পরিষদের বাজেট জুন টু জুন মাস হয়। যদি আমি আবারো জেলা পরিষদের থাকি, অবশ্যই এটা ব্যাপারে আমি সচেষ্ট থাকিবো।
শতাধিক সুন্নতের খাৎনা উদ্বোধনে পূর্বে সংগঠনের সভাপতি আহাম্মদ আলী রেজা উজ্জল বক্তব্যে বলেন, আমরা মানুষের কল্যাণ কাজ করার জন্য বঙ্গসাথী ক্লাব গঠন করেছি। ক্রীড়া ও সামাজিকভাবে বঙ্গসাথী ক্লাব গর্ব অজর্ন করেছে। আমরা প্রতি বছর সুন্নতের খাৎনা আয়োজন করি। রোজা সময় মানুষের মাঝে ইফতার ও ঈদের সময়ে ঈদ সামগ্রী বিতরণ করে থাকি।
মানুষের যে কোন প্রয়োজন সংগঠনের পক্ষে সব সময় এগিয়ে থাকি। সিটি কর্পোরেশন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী আমাদের পাশে থাকায়, আমরা এতটুকু এগিয়ে এসেছি। মেয়রের বিভিন্ন সময় বঙ্গসাথী ক্লাবের জন্য সহযোগিতা করেছে, তা প্রশংসিত।


