Logo
Logo
×

নগর জুড়ে

ভাইয়ের বিচার পাইনি, টাকার কাছে হেরেছি : তৈমুর

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২২, ০৮:০৮ পিএম

ভাইয়ের বিচার পাইনি, টাকার কাছে হেরেছি : তৈমুর
Swapno

বিকেএমইএ’র সাবেক সহসভাপতি সাব্বির আলম খন্দকার হত্যার ১৯তম বার্ষিকীতে খুনিদের গ্রেফতার ও বিচার দাবিতে শোক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে থেকে শোক র‌্যালি বের হয়। এ সময় ১৮ ফেব্রুয়ারিকে সন্ত্রাস ও মাদক বিরোধী দিবস ঘোষণারও দাবি জানানো হয়।

 

র‌্যালির পূর্বে এক সমাবেশে অধ্যাপক খন্দকার মনিরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, বিএনপি নেতা জামাল উদ্দিন কালু, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. আজাদ বিশ্বাস, বিএনপি নেতা হামিদ খান ভাসানী, আবু আল ইউসুফ খান টিপু, মাওলানা দলের সভাপতি শামসুর রহমান খান বেনু, মহানগর বিএনপির নেতা আব্দুস সবুর খান সেন্টু, বন্দর বিএনপি নেতা হিরন, দিপু চৌধুরী,

 

আনোয়ার মাহমুদ বকুল, জয়নাল আবেদীন, আবুল কালাম আজাদ, মনোয়ার হোসেন শোখন, মামুন যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেপ, আমির হোসেন, জুয়েল প্রধান, জুুয়েল রানা, রানা মজিব, সরকার মজিব, শওকত খন্দকার, মহানগর শ্রমিক দলের সাধারন সম্পাদক ফারুক হোসেন, বিল্লাল, জামাল। তৈমুর আলম খন্দকার বলেন, ‘আমার ভাইকে কোন ব্যক্তিগত কারণে হত্যা করা হয়নি। শুধুমাত্র সমাজসেবায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলার কারণে তাকে হত্যা করা হয়েছে।

 

আমার ভাই আইনশৃঙ্খলার মিটিংয়ে সন্ত্রাস, চাঁদাবাজদের নাম উল্লেখ করে এবং তারা কে কত টাকা পায় এসব বলার কারণে তাকে হত্যা করা হয়েছে। আজও আমার ভাইয়ের হত্যা বিচার পাইনি। শুধুমাত্র টাকার কাছে হেরে গেছি। হত্যাকারীরা টাকা দিয়ে ত্রুটিপূর্ণ চার্জশিট করিয়েছে। তাই আজও বিচার পাইনি। খুনিরা আবারো ঢাকায় ফিরে আমাদের খুন করার হুমকি দিচ্ছে।’ ১৮ ফেব্রুয়ারিকে সন্ত্রাস ও মাদক বিরোধী দিবস ঘোষনার দাবি করেন তৈমুর আলম। র‌্যালির পর সাব্বির আলম খন্দকার স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন