নিতাইগঞ্জে খুন, সিসি টিভির ফুটেজে গ্রেফতার খুনী
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২২, ০৮:১২ পিএম
নিতাইগঞ্জের ডাইলপট্টি এলাকায় নৈশপ্রহরী মো. ভাসান মালতি হত্যা মামলার আসামি আক্কুকে (২০) গ্রেফতার করেছে সদর মডেল পুলিশ।এসময় হত্যার কাজে ব্যবহৃত একটি ধারালো ছোড়া উদ্ধার করা হয়। ১৭ ফেব্রুয়ারী রাত পৌনে ১০টায় শহরের ৩নং মাছঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আক্কু নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ইস্পাহানী এলাকার কাদিরের ছেলে।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল হাওলাদার জানান, সিসি ক্যামেরার ভিডিও ফুটেজের সূত্র ধরে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় খোঁজ খবরসহ অভিযান পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাত পৌনে ১০টায় একটি সিসি টিভির ফুটেজের সূত্র ধরে হত্যার আসামি আক্কুকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানায়, মঙ্গলবার ওই নৈশপ্রহরী রাতে শহরের নিতাইগঞ্জে দায়িত্ব পালন করছিলেন।
ওইসময় এক চোর গোলাপ শাহ নামে একটি স্টোরের চালার টিন খুলে দোকানের ভিতরে প্রবেশ করে। সেখান থেকে নগদ টাকা ও চোরাই মালামাল নিয়ে বের হয়ে আসার সময় দেখতে পায় নৈশপ্রহরী ভাসান মালতি।
তখন বাধা দিতে গেলেই চোর নৈশপ্রহরীকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। নিহত ভাসান মালতি কুষ্টিয়া দৌলত খালী চৌধুরীপাড়ার জালাল মালতির ছেলে। সে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পরিবার নিয়ে ভাড়া বাসায় বসবাস করে আসছেন।


