Logo
Logo
×

নগর জুড়ে

পুরোহিত ও সেবাইতগণ নিয়ে নয়দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২২, ০৮:২৬ পিএম

পুরোহিত ও সেবাইতগণ নিয়ে নয়দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম
Swapno

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট কর্তৃক বাস্তবায়নাধীন ধর্মীয় ও আর্থ-সামাজিক  প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ কার্যক্রম (২য় পর্যায়) এর আওতায় নারায়ণগঞ্জ জেলায় ২৫ জন পুরোহিত ও সেবাইতগণ নিয়ে আলাদাভাবে ছয়টি নির্দিষ্ট বিষয়ে পিটিআই, নারায়ণগঞ্জে ১৯/০২/২০২২ হতে ৯ দিন ব্যাপি প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে।

 

উক্ত প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক এর পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: জাহিদুল ইসলাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন পিটিআই নারায়ণগঞ্জের সুপারিনটেনডেন্ট মোসফেকা বিনতে সুলতান, শ্যামল কুমার চক্রবর্তী, সহকারী প্রকল্প পরিচালক, মশিগশি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হিন্দু ধর্র্মীয় কল্যাণ ট্রাস্ট এর সম্মানিত ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা, শ্রী রাজেন্দ্র চন্দ্র দেব মন্টু।

 

অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন পিংকি পাল, জুনিয়র কনসালটেন্ট (ট্রেনিং) নরসিংদী জেলা কার্যালয়, পুরোহিত ও সেবাইত প্রশিক্ষণ প্রকল্প, নরসিংদী জেলা কার্যালয় এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রুবেল দাস, জুনিয়র কনসালটেন্ট (ট্রেনিং), পুরোহিত ও সেবাইত প্রশিক্ষণ প্রকল্প নরসিংদী জেলা কার্যালয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন