Logo
Logo
×

নগর জুড়ে

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জেলা প্রশাসন ও জেলা পুলিশের শ্রদ্ধা

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২২, ১১:৩৫ পিএম

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জেলা প্রশাসন ও জেলা পুলিশের শ্রদ্ধা
Swapno

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের প্রতি নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। সোমবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২. ১ মিনিটে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় পৌর শহীদ মিনারে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ নেতৃত্বে পুষ্পস্তবক অর্পন করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার জায়েদুল আলম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ফাতেমা তুল জান্নাত, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শামীম বেপারী, অতিরিক্তি  জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রহিমা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)  তোফাজ্জল হোসেনসহ কর্মকর্তা- কর্মচারীরগণ।

 

অন্যদিকে ২১ ফেব্রুয়ারি রাতে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় পৌর শহীদ মিনারে জেলা পুলিশ সুপার জায়েদুল আলমের নেতৃত্বে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ।

 

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্তি পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আমীর খসরু, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহেদ পারভেজ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শফিউল  ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(সদর) সুবাস চন্দ্র সাহা, অতিরিক্ত পুলিশ সুপার (ক) সার্কেল নাজমুল হাসানসহ পুলিশের কর্মকর্তবৃন্দ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন