Logo
Logo
×

নগর জুড়ে

‘ডুয়েস ক্লাব’ কমিটির কার্যকাল বৃদ্ধি

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২২, ০৫:১১ পিএম

‘ডুয়েস ক্লাব’ কমিটির কার্যকাল বৃদ্ধি
Swapno

নারায়ণগঞ্জ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘ ঢাকা ইউনিভার্সিটি এক্স স্টুডেন্টস ক্লাব ’( ডুয়েস ক্লাব ) তাদের বর্তমান প্রেসিডেন্ট ও সেক্রেটারীর কার্যকাল আরো এক বছরের জন্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। শনিবার সন্ধ্যায় শহরের বরফকলে ভি-ট্যাক ফ্যাশান ( প্রাইভেট ) লিমিটেডের ছাদে সবুজ বৃক্ষঘেরা বসন্তময় স্বপ্নীল পরিবেশে আয়োজিত কার্যকরি কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

 

ক্লাবের প্রেসিডেন্ট সৈয়দ মো. আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় কমিটির ২২ জন কর্মকর্তা ও সদস্য উপস্থিত ছিলেন। বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আলোচনার সূত্রপাত করেন সেক্রেটারী মো. শাহ্রিয়ার সাঈদ। আলোচনায় অংশ নেন ইউসুফ আলী এটম, করীম রেজা, খাজা আজিজুল হক, শাহীন চেীধুরী, আওলাদ হোসেন, ফরিদ খান, মনির হোসেন, সোহাগ, মর্তুজা রানা, শরিফুল ইসলাম আরফান, রাজকুমার সাহা,

 

কামরুন্নাহার লিজা, রওনক জাহান, সালমা ডলি প্রমুখ। সভার শুরুতে শাহীন চৌধুরী এক লাখ টাকার চেক অনুদান দিয়ে ক্লাবের জীবনসদস্য পদ গ্রহণ করেন। আসন্ন রমজানের প্রথম সপ্তাহে ক্লাবের পক্ষ থেকে ইফতার মাহফিল আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়। সভাশেষে ক্লাবের প্রেসিডেন্ট ও সেক্রেটারীকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। পরিশেষে সবাই সপরিবারে বারবিকিউ’র স্বাদ গ্রহণ করেন।  

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন