Logo
Logo
×

নগর জুড়ে

শামসুজ্জোহা’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৬নং ওয়ার্ড আওয়ামীলীগের দোয়া

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২২, ০৫:১৮ পিএম

শামসুজ্জোহা’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৬নং ওয়ার্ড আওয়ামীলীগের দোয়া
Swapno

আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সদস্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও স্বাধীনতা পদকপ্রাপ্ত (মরণোত্তর) ভাষা সৈনিক, সাবেক গল-পরিষদের ও সংসদ সদস্য এ.কে.এম শামসুজ্জোহা’র ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাসিক ১৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।

 

 গত রবিবার (২০ ফেব্রুয়ারী)) সন্ধ্যায় বাদ মাগরিব নামাজের পর দেওভোগ নাসিক ১৬ নং ওয়ার্ডস্থ আওয়ামীলীগের কার্যালয়ে ভাষা সৈনিক ও সংসদ     সদস্য এ.কে.এম শামসুজ্জোহা’র ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়ার আয়োজন করেন।

 

এসময় মিলাদ ও দোয়ায় উপস্থিত ছিলেন,  নাসিক ১৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একে.এম রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক মো.বাদল চৌধুরী, ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো.সুমন বাকী, ওয়ার্ড আওয়ামীলীগের কার্যকরী সদস্য জাকির শেখ, আব্দুল জাব্বার ভূইয়া সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা। এসময় মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল বারিক।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন