ভাষা শহীদদের প্রতি পিবিআই’র শ্রদ্ধা
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২২, ০৮:২৮ পিএম
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী জানান পিবিআই নারায়ণগঞ্জ।
সোমবার একুশের প্রথম পহরে রাত ১২টা ১ মিনিটে নারায়ণগঞ্জ জেলার চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী জানান পিবিআই’র নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম সহ পিবিআই এর ইউনিটের সকল অফিসার ও ফোর্স।


