ভাষা শহীদদের প্রতি এড.দিপুর বিনম্র শ্রদ্ধাঞ্জলি
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২২, ০৫:০০ পিএম
একুশে ফেব্রুয়ারি মহান ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলনে নিয়োজিত সকল ভাষা শহীদ ও ভাষা সৈনিকদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি ও শহীদ মিনারে পুস্প অর্পণ করেন বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় পরিষদের সদস্য এডভোকেট আনিসুর রহমান দিপু।
মহান ২১ ফেব্রুয়ারী সকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ডের কবি নজরুল সরকারি প্রার্থমিক বিদ্যালয়ে শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি গভির শ্রদ্ধা নিবেদন পুস্প অর্পণ করেন।ভাষা আন্দোলনের ত্যাগের মহিমার কথা উল্লেখ করে তিনি জানান ‘যে সকল ভাষা শহীদ, ভাষা সৈনিক ও বাংলা মায়ের দামাল সন্তানেরা তাদের বুকের তাজা রক্ত বিলীন করে আমাদেরকে বাংলা ভাষায় কথা বলার সুযোগ করে দিয়েছেন, তাদের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি।
ভাষা শহীদদের আত্মত্যাগ থেকে শিক্ষা নিয়ে আমরা যাতে দেশের প্রতিটি মানুষ সৎ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে পারি ও সবাই অর্থনৈতিক উন্নয়নে যাতে ভূমিকা রাখতে পারি সেই আশা রাখছি। আসুন আমরা এক সাথে কাজ করি ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নে ভূমিকা রাখার চেষ্টা করি’।
এসময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শহীদুল্লাহ্ মাষ্টার, বন্দর থানা আওয়ামী লীগ নেতা শাহজাহান মোল্লা, ২৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আল-আমীন মোল্লা,
নারায়ণগঞ্জ মহানগর ২৫ নং ওয়ার্ড যুবলীগ নেতা আরিফুর রহমান নাদিম, আওয়ামী লীগ নেতা মনির হোসেন, যুবলীগ নেতা ফয়েজ, মদনপুর আওয়ামীলীগ নেতা শিমরান ভুঁইয়া, কবি নজরুল সরকারি প্রথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি লীগ নেতা মিজান, আওয়তারিক আহমেদ টিটু, শাহীন প্রমুখ।


