Logo
Logo
×

নগর জুড়ে

ভাষা শহীদদের প্রতি সিটি প্রেসক্লাবের শ্রদ্ধা

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৫০ পিএম

ভাষা শহীদদের প্রতি সিটি প্রেসক্লাবের শ্রদ্ধা
Swapno

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সাংবাদিকদের প্রিয় সংগঠন নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের নেতৃবৃন্দ। ২১শে ফেব্রুয়ারী)  সোমবার প্রথম প্রহরে নারায়ণগঞ্জ শহরের চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন তারা।

 

এতে নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের সভাপতি ও এনএএন টিভির নিউজ কো-অর্ডিনেটর সাইফুল্লাহ মাহমুদ টিটু এবং সাধারণ সম্পাদক ও আনন্দ টিভির নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি এবং নারায়ণগঞ্জ বার্তা ২৪ ডট কম এর সম্পাদক সৈয়দ সিফাত আল রহমান লিংকনের তত্ত্বাবধায়নে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সহ-সাধারণ সম্পাদক দৈনিক রুদ্রবার্তা পত্রিকার সম্পাদক মো. শাহ আলম তালুকদার, সাংগঠনিক সম্পাদক জাতীয় দৈনিক আমার বার্তা’র জেলা প্রতিনিধি নুরুজ্জামান কাউসার

 

দপ্তর সম্পাদক দৈনিক অগ্রবানী’র নির্বাহী সম্পাদক রাশিদ চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক এনএএন টিভির স্টাফ রিপোর্টার বদরুজ্জামান রতন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আলতাফ হোসেন রাজিব, কার্যকরি সদস্য জাতীয় দৈনিক ঢাকা প্রতিদিনের জেলা প্রতিনিধি আসলাম হোসেন, টেলিগ্রাফ নিউজ টুয়েন্টিফোর ডটকম এর সম্পাদক ও সিনিয়র সাংবা‌দিক মো. আরিফুজ্জামান আরিফ, মোহাম্মদ সাব্বির আহমেদ, কাজী রিয়াল সাব্বির প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন