Logo
Logo
×

নগর জুড়ে

বেড়ানোর কথা বলে কিশোরীকে গণধর্ষণ, মূলহোতা গ্রেপ্তার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৩৯ পিএম

বেড়ানোর কথা বলে কিশোরীকে গণধর্ষণ, মূলহোতা গ্রেপ্তার
Swapno

বেড়ানোর কথা বলে কিশোরীকে আটকে রেখে জোর পুর্বক ধর্ষনের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তার নাম কাউসার আহম্মেদ হিমেল ওরফে কালু (৩০)। সোমবার (২১ ফেব্রুয়ারি) রাতে কুমিল্লার দাউদকান্দি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-১১ এর সহকারী পরিচালক স্কোয়াড কমান্ডার সম্রাট তালুকদার জানান, গত বছরের ১৫ ডিসেম্বর স্কুল ছাত্রী (১৪) তার বন্ধু হৃদয় এর সাথে বেড়াতে বের হয়।

 

তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। নানা কৌশলে হৃদয় কিশোরীকে গভীর রাত পর্যন্ত আটকে রাখে। পরবর্তীতে পূর্ব থেকেই ওৎ পেতে থাকা কালুসহ অন্যান্য বন্ধুরা ভিকটিমকে নির্জন স্থানে নিয়ে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে। নারায়ণগঞ্জ সদর থানার হাজীগঞ্জ এলাকায় গণধর্ষণের এই ঘটনায় সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়।

 

তিনি আরো জানান, মামলায় হৃদয় গ্রেফতার হলেও কালুসহ অন্যান্য আসামীরা গ্রেফতার এড়ানোর জন্য দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল। উক্ত মামলার অন্যান্য পলাতক আসামীদেরকে গ্রেফতারের জন্য র‌্যাব-১১ চেষ্টা অব্যহত আছে। উল্লেখ্য, আসামী কাউসার আহম্মেদ হিমেল ওরফে কালুর বিরুদ্ধে বিভিন্ন থানায় ১টি হত্যা মামলা ও ২টি হত্যাচেষ্টা মামলা সহ আরো একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীকে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন