মাতৃভাষা দিবস উপলক্ষে খেলাফত মজলিস’র আলোচনা সভা
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৫২ পিএম
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের চত্বরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। খেলাফত মজলিসের কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি ডা.শরীফ মোহাম্মদ মোসাদ্দেক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আহমদ আলী কাসেমী বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন বৃদ্ধির কারণে সীমিত আয়ের মানুষের জীবন বিপন্ন প্রায়,মানুষের বেতন না বাড়লেও দ্রব্যমূল্যের দাম আকাশ চুম্বী, মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদেরকে সংগ্রাম করতে হবে। খেলাফত মজলিস সমাজে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করতে চায়, মানুষের অধিকার ফিরে পাওয়ার জন্য আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে।
মহানগর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ এর পরিচালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উজানীর বিশিষ্ট আলেম মুফতী এহতেশামুল হক কাসেমী। নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন, জেলার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আহমদ আলী, সহ-সভাপতি মাওলানা গোলাম রব্বানী, মহানগর সহ-সভাপতি অধ্যাপক মুহাম্মদ শাহ আলম, সহ-সভাপতি ডা. শামীম ভূইয়া , জেলা সহ-সাধারণ সম্পাদক হাফেজ কবির হোসাইন, নুর মোহাম্মদ খান, মিজানুর রহমান, মহানগর সহ-সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ মুহাম্মাদ আওলাদ প্রমূখ।


