Logo
Logo
×

নগর জুড়ে

অসহায় শিক্ষার্থীর লেখাপড়ার দায়িত্ব নিলেন দিদার খন্দকার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৫২ পিএম

অসহায় শিক্ষার্থীর লেখাপড়ার দায়িত্ব নিলেন দিদার খন্দকার
Swapno

নারায়ণগঞ্জ শহরের টাকার অভাবে পড়ালেখা ছেড়ে ছাপাখানার কাজে যাওয়া এক অসহায় শিক্ষার্থীর লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জ রিভার সিটির রোটারিয়ান দিদার খন্দকার। যিনি একই সঙ্গে সদ্য সমাপ্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ছিলেন।

 

বুধবার রাতে রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জ রিভার সিটির পক্ষে ১১৭তম রোটারী ইন্টারন্যাশনাল জন্মদিন উপলক্ষ্যে এ অসহায় শিক্ষাথীর পাশে দাঁড়ান দিদার খন্দকার। দিদার খন্দকার বলেন, ‘একটি অসহায় পরিবারের ছেলে নূর ইসলাম খান পারভেজ। টাকার অভাবে মাধ্যমিকের গন্ডি  পেরিয়ে কলেজে ভর্তি হওয়ার জন্য শহরের হোসিয়ারী পল্লীর একটি ছাপাখানার কারখানায় কাজে যোগদান করে।

 

বিষয়টি তার বন্ধু আমার একমাত্র ছেলে মিরাজ খন্দকার জানতে পেরে মা  ছেলে দুজনে আমাকে এসে বলে বাবা তুমি তো রোটারিয়ান। তুমি তো মানুষের সেবা করার জন্য নির্বাচন করেছো। আজ তো আমার বন্ধুর টাকার জন্য  লেখাপড়া করতে পারছেনা। তখন আমি বললাম আমাদের রোটারী ইন্টারন্যাশনাল ১১৭ তম জন্মবার্ষীকিতে কিছু একটা করার ইচ্ছা ছিল।

 

তাই সেই  মোতাবেক আমি সিদ্ধান্ত নিলাম রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জ রিভার সিটির পক্ষে ১১৭ তম রোটারী ইন্টারন্যাশনাল জন্মদিন উপলক্ষে আমি রোটারিয়ান দিদার খন্দকার অসহায় পরিবারের একমাত্র ছেলে নুর ইসলাম খান পারভেজের লেখাপড়ার দায়িত্ব নিলাম। আমার ছেলের সাথে পারভেজও লেখাপড়া করবে। সকলের দোয়া কামনা করছি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন