‘জাতীয় ত্বকী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা ’২১’ এর ফল প্রকাশ
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২২, ০৬:২২ পিএম
জাতীয় ত্বকী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা ’২১’ এর ফল প্রকাশিত হয়েছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামী ১৮ মার্চ ২০২২ শুক্রবার বিকেল তিন টায় ঢাকার জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এবার প্রতিযোগিতায় সারাদেশ থেকে চিত্রাঙ্কনে সাড়ে আট’শ এবং রচনায় তিন’শ প্রতিযোগী অংশ গ্রহণ করেছে।
চিত্রাঙ্কন ও রচনার প্রতিটি বিষয়ে তিনটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিটির প্রথম স্থান অধিকারিদেরকে ‘ত্বকী পদক’ প্রদান করা হবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারিদেরকে বিশেষ ক্রেস্ট, বই ও সনদ প্রদান করা হবে এবং সেরা দশ জন প্রতিযোগীকে ক্রেস্ট, বই ও সনদ প্রদান করা হবে। উভয় বিষয়ের প্রতিটি বিভাগের সেরা ১০ জনের ছবি ও লেখা নিয়ে প্রকাশিত হবে একটি সুশোভিত স্মারক “ত্বকী”।
প্রতিযোগিতায় “ক” বিভাগে ‘আমার ঘর আমার স্কুল’ বিষয়ে রচনায় প্রথম হয়ে ‘ত্বকী পদক’ পেয়েছে ফাহিম তানজীম (কুষ্টিয়া), দ্বিতীয় ই.ইউ.এম. সাদনান জুহিব (ঢাকা), তৃতীয় অধরা বনিক জয়ী (বরিশাল)। সেরাদশ হয়েছে অথয় গোস্বামী (ঢাকা), আরণ্যক পাল প্রাচুর্য (রংপুর), অনিক বিশ্বাস রাইয়ান (ঢাকা), হাফসা আক্তার (বাগেরহাট), তাসনিম হোসেন ইয়াশা (চট্টগ্রাম), ফারহান ফাইজা (ঝিনাইদহ), সপ্তদীপা পাল গুপ্তা (ঢাকা)।
“খ” বিভাগে ‘করোনা কালের শিক্ষা’ শিরোনামে রচনায় প্রথম হয়ে ‘ত্বকী পদক’ পেয়েছে নাহিমা রহমান (পটুয়াখালী), দ্বিতীয় তাহমিদুর রহমান (ভোলা), তৃতীয় মাহিম আহমেদ (নরসিংদী)। সেরাদশ হয়েছে মোছা. মরিয়ম আক্তার স্মৃতি (নারায়ণগঞ্জ), মো. মাহামুদুর রহমান সিয়াম (পটুয়াখালী), মুনতাহা (নওগাঁ), স্নেহা রানী দত্ত (কিশোরগঞ্জ), মাহমুদুল আমিন (চাঁদপুর), সুমাইয়া আক্তার সুমি (সিলেট), সাচিত শুভ্র বাড়ই (ফরিদপুর)।
“গ” বিভাগে ‘ত্বকীকে নিয়ে রচনা’য় প্রথম হয়ে ‘ত্বকী পদক’ পেয়েছ ঈশিতা ফারজানা (ঢাকা), অশেষ লষ্কর (যশোর), তৃতীয় মো. ওবায়দুল্লাহ্ আল মামুন (ঢাকা)। সেরাদশ হয়েছে নবনীতা দাস (মুন্সীগঞ্জ), মো. রুহুল আমিন (ঢাকা), খাদিজা আক্তার রানিয়া (গাজীপুর), সারিকা তাবাসসুম মুন (লালমনিরহাট), এায়িশা ফাহইমদা সুজানা (ঢাকা), তোওফাতুন নুর তিন্নি (কুমিল্লা), আনিকা রাইশা হৃদি (নরসিংদী)।
চিত্রাঙ্কন “ক” বিভাগে প্রথম হয়ে ‘ত্বকী পদক’ পেয়েছ তাসরিফ রহমান পরম (ঢাকা), দ্বিতীয় জোহায়েব রহমান (ঢাকা), তৃতীয় সাফওয়ান ইসলাম প্রহর (ঢাকা)। সেরাদশ হয়েছে এস,এম নাহিয়ান (ঢাকা), জোহায়েব রহমান (ঢাকা), শাফিন উদ্দিন আহমেদ (নারায়ণগঞ্জ), নাসিব ইহসান কাফি (ঢাকা), নামিরা নাওয়ার (ঢাকা), আরুশি হাসনাত (ঢাকা), অসমি রহমান ইরা (ঢাকা)।
“খ” বিভাগে প্রথম হয়ে ‘ত্বকী পদক’ পেয়েছে আল মুমিনুর (ঢাকা), দ্বিতীয় জান্নাতুল ফেরদৌস (নারায়ণগঞ্জ), তৃতীয় মানহা মারনিয়া জামান (ঢাকা)। সেরাদশ হয়েছে আরণ্যক পাল প্রাচুর্য (রংপুর), তাবাস্সুম রাইসা (ঢাকা), সুয়াইব মুস্তাওয়ান রিহান (ঢাকা), মেবিন চৌধুরী তাজরী (নারায়ণগঞ্জ), মোঃ মাহাবুবুর রহমান সিফাত (চাঁপাইনবাবগঞ্জ), তাসনিয়াহ্ সিদ্দিক (ঢাকা), মির্জা আযান (ঢাকা)।
“গ” বিভাগে প্রথম হয়ে ‘ত্বকী পদক’ পেয়েছে মোঃ বায়েজিদ সরকার (নারায়ণগঞ্জ), দ্বিতীয় হয়েছে সৌম্যজ্যোতি সরকার অক (রংপুর), তৃতীয় মুনতাকা ইসলাম (ঢাকা), সেরাদশ হয়েছে ফাবিহা বুশরা সোহা (কিশোরগঞ্জ), নিশাত চৌধুরী স্মিতা (সিলেট), অধরা বনিক জয়ী (বরিশাল), প্রিয়ন্তী আমিন পিউ (নারায়ণগঞ্জ), অনন্যা চৌধুরী অর্পা (ঢাকা), সানজিদা তাবাচ্ছুম (ঢাকা), অনিক দে (বরিশাল)।
প্রতিযোগিতায় বিচারকার্য পরিচালনা করেছেন রচনায় ড. হায়াৎ মামুদ, রফিউর রাব্বি ও ফিরোজ আহমেদ; চিত্রাঙ্কনে রফিকুন নবী, জাহিদ মুস্তাফা ও অশোক কর্মকার।


