Logo
Logo
×

নগর জুড়ে

সাধারণ পাঠাগারে মিলনমেলা আজ

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২২, ০৫:২২ পিএম

সাধারণ পাঠাগারে মিলনমেলা আজ
Swapno

আজ শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ সদর উপজেলার তল্লা এলাকার ‘সাধারণ পাঠাগারে’ মিলনমেলার আয়োজন করা হয়েছে। বিকেল ৪টায় ১ম পর্বে ‘শিশু-কিশোর ভাবনা’ বিষয়ক অনুষ্ঠানের উদ্বোধন করবেন পাঠাগারের ১ম সভাপতি মো. সামছুল হক। এতে অংশগ্রহণ করবেন শিশুসদস্যবৃন্দ। সাবেক ও বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ নিয়ে ‘সাধারণ পাঠাগার ভাবনা ও ভবিষ্যৎ সংস্কৃতি অঙ্গন

 

শিরোনামে স্মৃতিচারণমূলক আয়োজন করা হয়েছে। সন্ধ্যা সাড়ে ৬টায় ২য় পর্বে ‘ভাষা আন্দোলন, স্বাধীনতা, জাতিগঠন’ বিয়য়ে আলোচনা, স্মৃতিচারণ ও সাংস্কৃতি মিলনের আয়োজন করা হয়েছে। এতে অংশগ্রহণ করবেন উপদেষ্টাবৃন্দ, সুধীজন, প্রতিষ্ঠাতা সদস্যবৃন্দ, সাধারণ সদস্যবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পাঠাগারের বর্তমান সভাপতি মঈন আহসান।

 

প্রধান অথিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা মো. আলী নূর। আরও উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এড. মো. নূরুল হুদা, পাঠাগারের প্রধান নির্বাচন কমিশনার মো. জাফরউল্লাহ, কুতুবউদ্দিন আহমেদ প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন